শুক্রবার, ২৩ অক্টোবর ২০২৬, ০৭:২৭ পূর্বাহ্ন
শিরোনাম :
টঙ্গীতে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে নির্মাণ শ্রমিকের মৃত্যু শ্রীপুরের রাজাবাড়ী ২২টি পূজামণ্ডপে রাজাবাড়ী ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান পদপ্রার্থী মোফাজ্জল হোসেনের শুভেচ্ছা বিনিময় ও বস্ত্র বিতরণ শ্রীপুরের ভাওয়াল রাজাবাড়িতে বিজয়া দশমী উপলক্ষে সম্প্রীতি ও শুভেচ্ছা বিনিময় নির্ভয়ে ধর্ম পালন করবেন সমাজকল্যান মন্ত্রী অসৎ উদ্দেশ্যে তানোর থানার ওসির বিরুদ্ধে অপপ্রচারের অভিযোগ: বিভ্রান্তি এড়ানোর আহ্বান বাংলাদেশ পাবলিক বিশ্ববিদ্যালয় জনসংযোগ সমিতির নতুন সভাপতি ড. সুমন, সম্পাদক শিবলী গাজীপুরে মেট্রো রানার্সের নতুন কার্যালয় উদ্বোধন, সুস্থ সমাজ গড়ার প্রত্যয়ে একযোগে কাজ করার অঙ্গীকার গাজীপুরে রাষ্ট্রপতির আহ্বান: কৃষকের ন্যায্যমূল্য নিশ্চিত ও কৃষি গবেষণায় বিনিয়োগ বাড়াতে হবে টঙ্গীতে ড্রাগ ইন্টারন্যাশনালের কারখানায় আগুন নিয়ন্ত্রণে, আহত ফায়ার সার্ভিস কর্মী টঙ্গীতে ড্রাগ ইন্টারন্যাশনালের ওষুধ কারখানায় ভয়াবহ আগুন, নিয়ন্ত্রণে কাজ করছে ফায়ার সার্ভিসের ইউনিট

‎সাংবাদিকদের মিলনমেলা উপলক্ষে টেকনাফ উপজেলা প্রেসক্লাবের প্রস্তুতি সভা সম্পন্ন

‎ ‎সাব্বির আহমেদ, টেকনাফ প্রতিনিধি:
  • প্রকাশের সময় : শুক্রবার, ৩ এপ্রিল, ২০২৬
  • ৩৩৫ বার পড়া হয়েছে

‎
‎সাব্বির আহমেদ, টেকনাফ প্রতিনিধি:

‎কক্সবাজারের টেকনাফে সাংবাদিকদের মিলনমেলা উপলক্ষে টেকনাফ উপজেলা প্রেসক্লাবের এক গুরুত্বপূর্ণ প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়েছে।
‎
‎বুধবার (১ এপ্রিল ২০২৬) সকাল ১১টায় টেকনাফ উপজেলা প্রেসক্লাবের কার্যালয়ে এ সভা অনুষ্ঠিত হয়।
‎সভায় সভাপতিত্ব করেন টেকনাফ উপজেলা প্রেসক্লাবের প্রতিষ্ঠাতা সভাপতি নুরুল হোসাইন। সভা পরিচালনা করেন সাধারণ সম্পাদক ফরহাদ রহমান এবং সাংগঠনিক সম্পাদক সাদ্দাম হোসেন সাজ্জাদ।
‎
‎সভা শুরুতে পবিত্র কোরআন তেলাওয়াত করেন দপ্তর সম্পাদক মোঃ শফিক। পরে স্বাগত বক্তব্য রাখেন টেকনাফ উপজেলা প্রেসক্লাবের প্রতিষ্ঠাতা সভাপতি নুরুল হোসাইন।
‎
‎সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন,টেকনাফ উপজেলা প্রেসক্লাবের প্রধান উপদেষ্টা ও সিনিয়র সাংবাদিক জসিম উদ্দিন টিপু।
‎
‎প্রধান বক্তা হিসেবে বক্তব্য দেন টেকনাফ উপজেলা প্রেসক্লাবের সিনিয়র সহ-সভাপতি শামশুল আলম শারেক।
‎
‎বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, হিউম্যান এইড ইন্টারন্যাশনাল কক্সবাজার জেলা শাখার সহ-সভাপতি নজরুল ইসলাম খোকন, টেকনাফ উপজেলা কমিটির সাধারণ সম্পাদক মোঃ কলিম এবং উপজেলা প্রেসক্লাবের সাংগঠনিক সম্পাদক সাদ্দাম হোসেন সাজ্জাদ।
‎
‎এছাড়াও বক্তব্য রাখেন টেকনাফ উপজেলা প্রেসক্লাবের যুগ্ম সাধারণ সম্পাদক মোঃ আফতাব হোসেন আশিক, অর্থ সম্পাদক মোজাম্মেল হক, দপ্তর সম্পাদক মোঃ শফিক, প্রচার ও প্রকাশনা সম্পাদক সোলতান আহমদ, ধর্ম বিষয়ক সম্পাদক সাব্বির আহমদ।
‎
‎উপস্থিত ছিলেন, টেকনাফ উপজেলা প্রেসক্লাবের সাংস্কৃতিক সম্পাদক রহমত উল্লাহ, সদস্য কামরুল ইসলাম, আনোয়ার কামাল, খোরশেদ আলম, মোঃ হোসাইন, সালা উদ্দিন ও রাসেল মির্জা।
‎
‎সভায় স্বাগত বক্তব্যে সভাপতি নুরুল হোসাইন বলেন, টেকনাফ উপজেলা প্রেসক্লাবের কার্যকরী পরিষদ ২ ডিসেম্বর ২০২৩ তারিখে গঠনতন্ত্র অনুযায়ী উপজেলা নির্বাহী অফিসার মোঃ আদনান চৌধুরীর স্বাক্ষরে অনুমোদিত হয়। তবে পরবর্তীতে কিছু পদধারী সদস্য দীর্ঘদিন অনুপস্থিত থাকায় এবং তাদের সাথে যোগাযোগ বিচ্ছিন্ন হওয়ায় সংগঠনের কার্যক্রম ব্যাহত হচ্ছিল। এ পরিস্থিতিতে সংগঠনের গতিশীলতা বজায় রাখতে সংশ্লিষ্টদের পদ থেকে অব্যাহতি দিয়ে নতুন সদস্যদের অন্তর্ভুক্ত করে নবগঠিত কার্যকরী পরিষদ চূড়ান্ত করা হয়েছে।
‎
‎তিনি আরও বলেন, কিছু কুচক্রী মহল প্রেসক্লাবের কার্যক্রম ব্যাহত করার চেষ্টা করলেও তা সফল হয়নি। ভবিষ্যতেও কোনো ষড়যন্ত্র সফল হবে না বলে তিনি দৃঢ় আশাবাদ ব্যক্ত করেন।
‎
‎এসময় তিনি ব্যক্তিগত জীবনে ঘটে যাওয়া বিভিন্ন প্রতিকূলতার কথাও তুলে ধরেন। তিনি আরো জানান, ৫ আগস্ট তার নিজ বাড়িতে হামলা, ভাঙচুর ও লুটপাট চালানো হয় এবং পরবর্তীতে তাকে মিথ্যা মামলায় জড়িয়ে এক মাস ১২ দিন কারাভোগ করতে হয়েছে। এ ঘটনায় তিনি জাতির বিবেক তথা সাংবাদিক সমাজের কাছে ন্যায়বিচারের দাবি জানান।
‎
‎সভায় প্রধান অতিথি জসিম উদ্দিন টিপু তাঁর বক্তব্যে বলেন, সাংবাদিকতা শুধু একটি পেশা নয়, এটি সমাজের দর্পণ। সত্য ও ন্যায়ের পক্ষে নির্ভীকভাবে কাজ করা প্রতিটি সাংবাদিকের দায়িত্ব। তিনি বলেন, টেকনাফের সাংবাদিকরা সবসময় ঐক্যবদ্ধ থেকে পেশাগত মান উন্নয়ন এবং এলাকার উন্নয়নমূলক কর্মকাণ্ডে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখে চলেছেন।
‎
‎তিনি আরও বলেন, বর্তমান সময়ে গুজব ও অপপ্রচার রোধে দায়িত্বশীল সাংবাদিকতার বিকল্প নেই। তাই সকলকে তথ্য যাচাই করে সঠিক সংবাদ পরিবেশনের আহ্বান জানান। পাশাপাশি নতুন প্রজন্মের সাংবাদিকদের দক্ষতা বৃদ্ধি, নৈতিকতা বজায় রাখা এবং পেশার প্রতি আন্তরিক থাকার ওপর গুরুত্বারোপ করেন।
‎
‎শেষে তিনি টেকনাফ উপজেলা প্রেসক্লাবের সকল সদস্যের সার্বিক মঙ্গল কামনা করেন এবং আগামীর কার্যক্রম আরও সফল ও গতিশীল হবে বলে আশাবাদ ব্যক্ত করেন।
‎
‎সভায় বক্তারা প্রেসক্লাবের ঐক্য, পেশাগত মানোন্নয়ন এবং সাংবাদিকদের মধ্যে সৌহার্দ্য বৃদ্ধির ওপর গুরুত্বারোপ করেন।
‎
‎সভা শেষে আগামী ১১ এপ্রিল সাংবাদিকদের মিলনমেলা আয়োজনের ঘোষণা দেওয়া হয়। একইসাথে নব-নিযুক্ত প্রধান উপদেষ্টা জসিম উদ্দিন টিপু এবং সিনিয়র সহ-সভাপতি শামশুল আলম শারেককে ফুলেল শুভেচ্ছা জানানো হয়।
‎পরিশেষে সভাপতি নুরুল হোসাইন সমাপনী বক্তব্যের মাধ্যমে সভার কার্যক্রম শেষ করেন।

এ বিভাগের আরো সংবাদ
©2020 All rights reserved
Design by: POPULAR HOST BD
themesba-lates1749691102