মঙ্গলবার, ০৮ সেপ্টেম্বর ২০২৬, ০৫:৫২ অপরাহ্ন
শিরোনাম :
কাশিনাথপুরে রোটারি ক্লাবের বৃত্তি প্রদান।। শিক্ষার আলো ছড়িয়ে দেওয়ার প্রত্যয়ে সুবিধাবঞ্চিত শিক্ষার্থীদের পাশে রোটারি ক্লাব অব ঢাকা নর্থ ইষ্ট গাজীপুরে বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকীর আলোচনা ঐক্যবদ্ধ থেকে নতুন বাংলাদেশ গড়ার আহ্বান পুনর্বাসনের দাবিতে টঙ্গীতে বস্তিবাসীর মহাসড়ক অবরোধ শ্রীপুরের রাজাবাড়িতে শ্রীকৃষ্ণের জন্মাষ্টমী উদযাপন টঙ্গীতে ASHA প্রকল্পের উদ্বোধনী কর্মশালা টঙ্গীতে গুঁড়িয়ে দেওয়া হলো মাদকের হটস্পট হাজির মাজার বস্তি কাপাসিয়ার চাঁদপুর ইউনিয়নে চেয়ারম্যান পদ প্রার্থী সাইফুল ইসলাম ভূইয়া বিশ্ব বিরামপুরে কাভার্ড ভ্যানের ধাক্কায় এক শ্রমিক নিহত পবিত্র ঈদে মিলাদুন্নবী সাঃ উপলক্ষে টঙ্গীতে দাওয়াতে ইসলামী বাংলাদেশের স্বাগত জুলুস গাজীপুরে ৩০ লাখ টাকা আত্মসাতের অভিযোগে এমদাদুল হকের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা, ধরিয়ে দিলে ৫০ হাজার টাকা পুরস্কার ঘোষণা

ব্র্যাক কৃত্রিম প্রজনন এন্টারপ্রাইজের আয়োজনে নেত্রকোনা জেলার, বারহাট্টা উপজেলায় খামারিদের দক্ষতা বাড়াতে “অধিক দুধ উৎপাদন, গাভী পালন ও লাভজনক খামার গঠন” শীর্ষক প্রশিক্ষণ।

নিজস্ব প্রতিবেদক:
  • প্রকাশের সময় : মঙ্গলবার, ১৯ মে, ২০২৬
  • ১৭৮ বার পড়া হয়েছে

 

নিজস্ব প্রতিবেদকঃ
নেত্রকোনা জেলার বারহাট্টা উপজেলায় খামারিদের দক্ষতা বৃদ্ধি এবং লাভজনক দুগ্ধ খামার গড়ে তোলার লক্ষ্যে “অধিক দুধ উৎপাদন, গাভী পালন ও লাভজনক খামার গঠন” শীর্ষক একদিনব্যাপী খামারি প্রশিক্ষণ কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার (১৯ মে ২০২৬) বারহাট্টা উপজেলার সাহতা ইউনিয়নের হলরুমে ব্র্যাকের কৃত্রিম প্রজনন এন্টারপ্রাইজের উদ্যোগে এ প্রশিক্ষণের আয়োজন করা হয়। এতে উপজেলার বিভিন্ন এলাকার গবাদিপশু পালনকারী খামারিরা অংশগ্রহণ করেন।
প্রশিক্ষণে গাভীর খাদ্য ব্যবস্থাপনা, উন্নত প্রজনন পদ্ধতি, প্রাণির স্বাস্থ্যসেবা, খামারের পরিচ্ছন্নতা এবং সঠিক রেকর্ড সংরক্ষণ বিষয়ে অংশগ্রহণকারীদের ব্যবহারিক ও তাত্ত্বিক ধারণা প্রদান করা হয়। বিশেষভাবে অধিক দুধ উৎপাদন ও খামারের লাভজনকতা বৃদ্ধিতে আধুনিক প্রযুক্তি ও ব্যবস্থাপনার গুরুত্ব তুলে ধরা হয়।
উক্ত অনুষ্ঠানে রিসোর্স পার্সন হিসবে উপস্থিত ছিলেন ডাঃ মোঃ ইমন। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন এরিয়া সেলস ম্যানেজার মোঃ ওয়াজকুরনী এবং মোঃআইয়ুব আলী। ডাঃ মোঃ ইমন বলেন আধুনিক ব্যবস্থাপনার মাধ্যমে গাভীর সঠিক পরিচর্যা, উন্নত প্রজনন প্রযুক্তির ব্যবহার এবং কার্যকর স্বাস্থ্যসেবা নিশ্চিত করা গেলে দুধ উৎপাদন বৃদ্ধির পাশাপাশি খামারকে আরও লাভজনক করা সম্ভব। এ ধরনের প্রশিক্ষণ খামারিদের বাস্তব অভিজ্ঞতা ও দক্ষতা বৃদ্ধিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলেও তারা উল্লেখ করেন।
প্রশিক্ষণে রোগ নিয়ন্ত্রণ, সঠিক প্রজনন ব্যবস্থাপনা এবং পরিবেশবান্ধব খামার পরিচালনার বিভিন্ন কৌশল হাতে-কলমে উপস্থাপন করা হয়। অংশগ্রহণকারীদের আগ্রহ ও সম্পৃক্ততা বাড়াতে আয়োজন করা হয় কুইজ প্রতিযোগিতারও। কুইজ প্রতিযোগিতার মাধ্যমে খামারিদের পুরস্কার প্রদান করা হয়। অনুষ্ঠানের শেষে অংশগ্রহণকারী খামারিদের মাঝে সনদপত্র বিতরণ করা হয়। আয়োজকরা জানান, খামারিদের দক্ষতা ও উৎপাদনশীলতা বৃদ্ধির লক্ষ্যে দেশের বিভিন্ন জেলায় ধারাবাহিকভাবে এ ধরনের প্রশিক্ষণ কার্যক্রম অব্যাহত থাকবে।

এ বিভাগের আরো সংবাদ
©2020 All rights reserved
Design by: POPULAR HOST BD
themesba-lates1749691102