শুক্রবার, ২৩ অক্টোবর ২০২৬, ০৯:৫১ অপরাহ্ন
শিরোনাম :
বাংলাদেশ ট্যুরিস্ট জার্নালিস্ট এসোসিয়েশন কেন্দ্রীয় কমিটির চেয়ারম্যান আমজাদ মহাসচিব তারেক টঙ্গীতে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে নির্মাণ শ্রমিকের মৃত্যু শ্রীপুরের রাজাবাড়ী ২২টি পূজামণ্ডপে রাজাবাড়ী ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান পদপ্রার্থী মোফাজ্জল হোসেনের শুভেচ্ছা বিনিময় ও বস্ত্র বিতরণ শ্রীপুরের ভাওয়াল রাজাবাড়িতে বিজয়া দশমী উপলক্ষে সম্প্রীতি ও শুভেচ্ছা বিনিময় নির্ভয়ে ধর্ম পালন করবেন সমাজকল্যান মন্ত্রী অসৎ উদ্দেশ্যে তানোর থানার ওসির বিরুদ্ধে অপপ্রচারের অভিযোগ: বিভ্রান্তি এড়ানোর আহ্বান বাংলাদেশ পাবলিক বিশ্ববিদ্যালয় জনসংযোগ সমিতির নতুন সভাপতি ড. সুমন, সম্পাদক শিবলী গাজীপুরে মেট্রো রানার্সের নতুন কার্যালয় উদ্বোধন, সুস্থ সমাজ গড়ার প্রত্যয়ে একযোগে কাজ করার অঙ্গীকার গাজীপুরে রাষ্ট্রপতির আহ্বান: কৃষকের ন্যায্যমূল্য নিশ্চিত ও কৃষি গবেষণায় বিনিয়োগ বাড়াতে হবে টঙ্গীতে ড্রাগ ইন্টারন্যাশনালের কারখানায় আগুন নিয়ন্ত্রণে, আহত ফায়ার সার্ভিস কর্মী

জামালপুরের সংসদ সদস্য ও দলের তিন নেতার করোনা

সংবাদ দাতার নাম
  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ৪ জুন, ২০২০
  • ৩১২ বার পড়া হয়েছে

জামালপুর-২ (ইসলামপুর) আসনের সংসদ সদস্য ফরিদুল হক খান দুলালসহ ইসলামপুর উপজেলার আওয়ামী লীগের সাধারণ সম্পাদক, ভাইস চেয়ারম্যান এবং উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যানের দেহে করোনাভাইরাস শনাক্ত হয়েছে। এই দিন জেলায় নতুন করে ৫৪ জনের করোনা শনাক্ত হয়েছে।

বুধবার (৩ জুন) রাতে ময়মনসিংহ মেডিক্যাল কলেজের পিসিআর ল্যাবের নমুনা পরীক্ষার রিপোর্টে জানা যায় তারা কোভিড-১৯ পজিটিভ। জামালপুর জেনারেল হাসপাতালের সহকারী পরিচালক ডা. মাহফুজুর রহমান এবং ইসলামপুর উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডা. আবু তাহের বিষয়টি নিশ্চিত করেছেন।

ডা. মাহফুজুর রহমান জানান, নতুন আক্রান্তদের মধ্যে ইসলামপুরের সংসদ সদস্য ফরিদুল হক খান দুলাল ছাড়াও একই উপজেলার আওয়ামী লীগের সাধারণ সম্পাদক অ্যাডভোকেট আব্দুস সালাম, উপজেলা ভাইস চেয়ারম্যান আব্দুল খালেক, উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান রোজীনা আক্তারসহ ইসলামপুর উপজেলাতেই আক্রান্ত হয়েছেন ১৭ জন।

তিনি আরও জানান, ময়মনসিংহ পিসিআর ল্যাবের নমুনা পরীক্ষায় জামালপুরের ৫৭ জনের কোভিড-১৯ সংক্রমণ ধরা পড়ে। এদের মধ্যে তিন জনের ফলোআপ রিপোর্ট হওয়ায় নতুন আক্রান্তের সংখ্যা ৫৪ জন।

প্রসঙ্গত, এই নিয়ে জেলায় মোট করোনায় আক্রান্তের সংখ্যা এখন ৩০৭ জন। এখন পর্যন্ত করোনায় আক্রান্ত হয়ে মারা গেছেন চার জন এবং সুস্থ হয়েছেন ১২৯ জন।

এ বিভাগের আরো সংবাদ
©2020 All rights reserved
Design by: POPULAR HOST BD
themesba-lates1749691102