শুক্রবার, ২৩ অক্টোবর ২০২৬, ০৭:৩০ পূর্বাহ্ন
শিরোনাম :
টঙ্গীতে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে নির্মাণ শ্রমিকের মৃত্যু শ্রীপুরের রাজাবাড়ী ২২টি পূজামণ্ডপে রাজাবাড়ী ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান পদপ্রার্থী মোফাজ্জল হোসেনের শুভেচ্ছা বিনিময় ও বস্ত্র বিতরণ শ্রীপুরের ভাওয়াল রাজাবাড়িতে বিজয়া দশমী উপলক্ষে সম্প্রীতি ও শুভেচ্ছা বিনিময় নির্ভয়ে ধর্ম পালন করবেন সমাজকল্যান মন্ত্রী অসৎ উদ্দেশ্যে তানোর থানার ওসির বিরুদ্ধে অপপ্রচারের অভিযোগ: বিভ্রান্তি এড়ানোর আহ্বান বাংলাদেশ পাবলিক বিশ্ববিদ্যালয় জনসংযোগ সমিতির নতুন সভাপতি ড. সুমন, সম্পাদক শিবলী গাজীপুরে মেট্রো রানার্সের নতুন কার্যালয় উদ্বোধন, সুস্থ সমাজ গড়ার প্রত্যয়ে একযোগে কাজ করার অঙ্গীকার গাজীপুরে রাষ্ট্রপতির আহ্বান: কৃষকের ন্যায্যমূল্য নিশ্চিত ও কৃষি গবেষণায় বিনিয়োগ বাড়াতে হবে টঙ্গীতে ড্রাগ ইন্টারন্যাশনালের কারখানায় আগুন নিয়ন্ত্রণে, আহত ফায়ার সার্ভিস কর্মী টঙ্গীতে ড্রাগ ইন্টারন্যাশনালের ওষুধ কারখানায় ভয়াবহ আগুন, নিয়ন্ত্রণে কাজ করছে ফায়ার সার্ভিসের ইউনিট

রফতানি বাড়াতে বেলারুশে পণ্যের তালিকা পাঠানো হয়েছে: বাণিজ্যমন্ত্রী

সংবাদ দাতার নাম
  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ৪ জুন, ২০২০
  • ৩৬৬ বার পড়া হয়েছে

বেলারুশের সঙ্গে বাংলাদেশের বিপুল বাণিজ্য ও বিনিয়োগের সম্ভাবনা রয়েছে। এ সম্ভাবনাকে কাজে লাগাতে এবং উভয় দেশের বাণিজ্য ও অর্থনৈতিক যোগাযোগ বাড়াতে ইতোমধ্যে চুক্তি এবং প্রটোকল স্বাক্ষর করা হয়েছে। বেলারুশে বাংলাদেশের তৈরি পোশাক, আলু ও বিভিন্ন কৃষিপণ্যের প্রচুর চাহিদা রয়েছে। বাণিজ্য মন্ত্রণালয় থেকে ইতোমধ্যে রফতানিযোগ্য পণ্যের তালিকা বেলারুশে পাঠানো হয়েছে।

বুধবার (১১ ডিসেম্বর) বাংলাদেশে সফররত বেলারুশের ডেপুটি ফরেন মিনিস্টার আন্দেরি ডাপকুনাসের সঙ্গে সচিবালয়স্থ নিজ দফতরে মতবিনিময়কালে এসব কথা বলেন বাণিজ্যমন্ত্রী টিপু মুনশি।

তিনি বলেন, বাণিজ্য জটিলতাগুলো দূর হলে রফতানি বাড়বে। বাংলাদেশের সঙ্গে বাণিজ্য ও বিনিয়োগ বাড়াতে আলাপ আলোচনার মাধ্যমে সব সমস্যা দূর করা হবে। প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিশেষ উদ্যোগে বাংলাদেশ ১০০টি স্পেশাল ইকোনমিক জোন গড়ে তুলছে, এখানে ইউরেশিয়া ইকোনমিক জোন করতে চাইলে বাংলাদেশ সব ধরনের সুযোগ-সুবিধা দেবে।

বাণিজ্যমন্ত্রী বলেন, বাংলাদেশে বিপুল পরিমাণ উন্নতমানের আলু উৎপাদন হচ্ছে। এগুলো বেলারুশে রফতানির সুযোগ রয়েছে। আলুর আরও উন্নত জাত আবিষ্কার করতে গবেষণার প্রয়োজন রয়েছে। বাংলাদেশে আলু প্রসেস করার শিল্প গড়ে তোলার বিপুল সম্ভাবনা রয়েছে। এ বিষয়ে বেলারুশ বাংলাদেশকে সহযোগিতা দিতে পারে।

সফররত বেলারুশের ডেপুটি ফরেন মিনিস্টার বলেন, বেলারুশ বাংলাদেশের সঙ্গে বাণিজ্য ও বিনিয়োগ বাড়াতে আগ্রহী। কৃষি সেক্টরে যন্ত্রপাতি সরবরাহ, কারিগরি সহযোগিতা, গবেষণা এবং ফুড প্রসেসিং এর মতো কাজ করার সুযোগ রয়েছে। আগামী দিনগুলোতে একসঙ্গে কাজ করতে আগ্রহী বেলারুশ। দেশটির ব্যবসায়ী ও বিনিয়োগকারীরা বাংলাদেশে কাজ করতে আগ্রহী। আগামী দিনে উভয় দেশের বাণিজ্য ও বিনিয়োগ আরও বৃদ্ধি পাবে।

এ সময় বাণিজ্য মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব শরিফা খান উপস্থিত ছিলেন।

এ বিভাগের আরো সংবাদ
©2020 All rights reserved
Design by: POPULAR HOST BD
themesba-lates1749691102