মঙ্গলবার, ০৮ সেপ্টেম্বর ২০২৬, ০৩:৩৮ পূর্বাহ্ন
শিরোনাম :
কাশিনাথপুরে রোটারি ক্লাবের বৃত্তি প্রদান।। শিক্ষার আলো ছড়িয়ে দেওয়ার প্রত্যয়ে সুবিধাবঞ্চিত শিক্ষার্থীদের পাশে রোটারি ক্লাব অব ঢাকা নর্থ ইষ্ট গাজীপুরে বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকীর আলোচনা ঐক্যবদ্ধ থেকে নতুন বাংলাদেশ গড়ার আহ্বান পুনর্বাসনের দাবিতে টঙ্গীতে বস্তিবাসীর মহাসড়ক অবরোধ শ্রীপুরের রাজাবাড়িতে শ্রীকৃষ্ণের জন্মাষ্টমী উদযাপন টঙ্গীতে ASHA প্রকল্পের উদ্বোধনী কর্মশালা টঙ্গীতে গুঁড়িয়ে দেওয়া হলো মাদকের হটস্পট হাজির মাজার বস্তি কাপাসিয়ার চাঁদপুর ইউনিয়নে চেয়ারম্যান পদ প্রার্থী সাইফুল ইসলাম ভূইয়া বিশ্ব বিরামপুরে কাভার্ড ভ্যানের ধাক্কায় এক শ্রমিক নিহত পবিত্র ঈদে মিলাদুন্নবী সাঃ উপলক্ষে টঙ্গীতে দাওয়াতে ইসলামী বাংলাদেশের স্বাগত জুলুস গাজীপুরে ৩০ লাখ টাকা আত্মসাতের অভিযোগে এমদাদুল হকের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা, ধরিয়ে দিলে ৫০ হাজার টাকা পুরস্কার ঘোষণা

১৮ বছরে বদলে গেছে ঢাকা ইস্ট, উন্নয়নের গল্প রেখে বিদায় ওয়ার্ল্ড ভিশনের

নিজস্ব প্রতিবেদক:
  • প্রকাশের সময় : বুধবার, ১২ আগস্ট, ২০২৬
  • ১২০ বার পড়া হয়েছে

 

নিজস্ব প্রতিবেদক,

ঢাকা: দীর্ঘ ১৮ বছরের ধারাবাহিক উন্নয়ন কার্যক্রমে শিশু অপুষ্টি, বাল্যবিবাহ, শিক্ষাবঞ্চনা ও অস্বাস্থ্যকর পরিবেশের চিত্র অনেকটাই বদলে গেছে রাজধানীর ঢাকা ইস্ট এলাকায়। স্থানীয় নেতৃত্ব ও সরকারি অংশীদারদের হাতে উন্নয়নের ধারাবাহিকতা তুলে দিয়ে আনুষ্ঠানিকভাবে সমাপ্ত হয়েছে ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশ-এর ‘ঢাকা ইস্ট আরবান প্রোগ্রাম’।
বুধবার (১২ আগস্ট) সকাল থেকে দিনব্যাপী রাজধানীর বারিধারার ডি-মাজেনড সেন্টারে আয়োজিত ‘ধন্যবাদ জ্ঞাপন ও সমাপনী অনুষ্ঠান ’২৬’-এ ২০০৮ সাল থেকে ঢাকা ইস্টের ৮টি ওয়ার্ডে পরিচালিত ১৮ বছরের কার্যক্রমের অর্জন ও অভিজ্ঞতা তুলে ধরা হয়।

অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশ-এর ডিরেক্টর (অপারেশন্স ও টেকনিক্যাল প্রোগ্রাম) লিমা হান্না দারিং। প্রধান অতিথির বক্তব্যে অতিরিক্ত জেলা প্রশাসক (উন্নয়ন ও মানবসম্পদ ব্যবস্থাপনা) মোঃ মাহাবুব উল্লাহ মজুমদার বলেন, “শিশুদের সার্বিক উন্নয়ন ও সুরক্ষা নিশ্চিত করতে ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশের দীর্ঘ ১৮ বছরের অবদান অনস্বীকার্য। শিশুরাই আমাদের ভবিষ্যৎ। আশা করছি স্থানীয় নেতৃত্বের মাধ্যমে এই অর্জন আরও এগিয়ে যাবে।”

তিনি শিশু ও যুব সমাজকে মাদকমুক্ত রাখতে ভবিষ্যতে এ ধরনের কার্যক্রম গ্রহণের আহ্বান জানান।

বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন ঢাকা উত্তর সিটি করপোরেশনের অঞ্চল-১০-এর আঞ্চলিক নির্বাহী কর্মকর্তা আ ন ম বদরুদ্দোজা এবং অঞ্চল-৩-এর আঞ্চলিক নির্বাহী কর্মকর্তা মোঃ জুলকার নায়ন। স্থানীয় জনগণের পক্ষ থেকে মানপত্র পাঠ করেন কমিউনিটি প্রতিনিধি রেহেনা পারভীন।

অনুষ্ঠানে ঢাকা ইস্ট আরবান প্রোগ্রামের সমাপনী প্রতিবেদন ও ‘সফলতার গল্প’ সংকলনের মোড়ক উন্মোচন করা হয়। পাশাপাশি কর্মসূচির আওতায় গড়ে ওঠা বিভিন্ন সক্রিয় কমিটির তালিকা জেলা প্রশাসনের কাছে হস্তান্তর করেন ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশ-এর সিনিয়র ডিরেক্টর (অপারেশন্স) চন্দন জেড গমেজ। তা গ্রহণ করেন অতিরিক্ত জেলা প্রশাসক মোঃ মাহাবুব উল্লাহ মজুমদার।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন চন্দন জেড গমেজ। সমাপনী বক্তব্য ও ধন্যবাদ জ্ঞাপন করেন ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশ-এর ডেপুটি ডিরেক্টর (ফিল্ড অপারেশনস—সাউদার্ন বাংলাদেশ ক্লাস্টার) জেনি মিলড্রেড ডি ক্রুজ।

শিশু, অভিভাবক, ধর্মীয় নেতা, ইউডিসি, শিশু ফোরাম, ইউথ ফোরাম ও কমিউনিটি সংগঠনের প্রতিনিধিদের স্মৃতিচারণ, শিশুদের পরিবেশনা ও জাতীয় সংগীতের মধ্য দিয়ে দিনব্যাপী আয়োজন শেষ হয়। ১৮ বছরের কর্মসূচি আনুষ্ঠানিকভাবে শেষ হলেও স্থানীয় নেতৃত্বে ঢাকা ইস্টের উন্নয়নের ধারাবাহিকতা অব্যাহত থাকবে এমন প্রত্যাশাই উঠে আসে অনুষ্ঠানে।

এ বিভাগের আরো সংবাদ
©2020 All rights reserved
Design by: POPULAR HOST BD
themesba-lates1749691102