মঙ্গলবার, ০৮ সেপ্টেম্বর ২০২৬, ০৪:০৩ পূর্বাহ্ন
শিরোনাম :
কাশিনাথপুরে রোটারি ক্লাবের বৃত্তি প্রদান।। শিক্ষার আলো ছড়িয়ে দেওয়ার প্রত্যয়ে সুবিধাবঞ্চিত শিক্ষার্থীদের পাশে রোটারি ক্লাব অব ঢাকা নর্থ ইষ্ট গাজীপুরে বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকীর আলোচনা ঐক্যবদ্ধ থেকে নতুন বাংলাদেশ গড়ার আহ্বান পুনর্বাসনের দাবিতে টঙ্গীতে বস্তিবাসীর মহাসড়ক অবরোধ শ্রীপুরের রাজাবাড়িতে শ্রীকৃষ্ণের জন্মাষ্টমী উদযাপন টঙ্গীতে ASHA প্রকল্পের উদ্বোধনী কর্মশালা টঙ্গীতে গুঁড়িয়ে দেওয়া হলো মাদকের হটস্পট হাজির মাজার বস্তি কাপাসিয়ার চাঁদপুর ইউনিয়নে চেয়ারম্যান পদ প্রার্থী সাইফুল ইসলাম ভূইয়া বিশ্ব বিরামপুরে কাভার্ড ভ্যানের ধাক্কায় এক শ্রমিক নিহত পবিত্র ঈদে মিলাদুন্নবী সাঃ উপলক্ষে টঙ্গীতে দাওয়াতে ইসলামী বাংলাদেশের স্বাগত জুলুস গাজীপুরে ৩০ লাখ টাকা আত্মসাতের অভিযোগে এমদাদুল হকের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা, ধরিয়ে দিলে ৫০ হাজার টাকা পুরস্কার ঘোষণা

টঙ্গীতে চাঁদাবাজি মামলায় বিএনপি নেতা গ্রেপ্তার

টঙ্গী (গাজীপুর) প্রতিনিধি:
  • প্রকাশের সময় : মঙ্গলবার, ২৮ জুলাই, ২০২৬
  • ৬৭ বার পড়া হয়েছে

 

টঙ্গী (গাজীপুর) প্রতিনিধি:-

চাঁদা দাবি ও টঙ্গী বিসিক শিল্প এলাকায় ত্রাস সৃষ্টির মামলায় টঙ্গী পূর্ব থানা বিএনপির সাংগঠনিক সম্পাদক বিল্লাল হোসেন সানিকে সিসিটিভি ফুটেজ দেখে গ্রেপ্তার করেছে পুলিশ।

মঙ্গলবার (২৮ জুলাই) দিবাগত মধ্য রাতে স্থানীয় মিরাশ পাড়া এলাকায় থেকে গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তারকৃত বিল্লাল হোসেন সানি (৪৫) টঙ্গীর মিরাশপাড়া এলাকার মো. ওমর আলীর ছেলে।

পুলিশ জানায়, গত ২৮ জুন দুপুরে টঙ্গী শিল্পাঞ্চলের পাগার এলাকায় দেশীয় অস্ত্রসহ শতাধিক মোটরসাইকেল মহড়ার ঘটনায় দায়েরকৃত মামলায় সিসিটিভি ফুটেজে সনাক্ত আসামি ছিলেন তিনি। এই মামলায় সর্বমোট ১৯ আসামিকে আইনের আওতায় এনেছে পুলিশ।

এদিকে দুপুর ১টার দিকে গ্রেপ্তারকৃত বিএনপি নেতা বিল্লাল হোসেন সানিকে থানা থেকে আদালতে প্রেরণের সময় ভিডিও ধারন করতে গেলে পুলিশের সামনে উপস্থিত সাংবাদিকদের উপর হামলা চালায় তার অনুসারীরা। পরে অনাকাঙ্ক্ষিত পরিস্থিতির জন্য দঃখ প্রকাশ করেন টঙ্গী পূর্ব থানা বিএনপির সভাপতি সরকার জাবেদ আহমেদ সুমন।

এ বিষয়ে টঙ্গী পূর্ব থানার অফিসার ইনচার্জ মেহেদী হাসান বলেন, গ্রেপ্তারকৃত বিএনপি নেতাকে বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে। বাকি আসামিদের গ্রেপ্তারে অভিযান চলছে। আসামির ছবি তোলাকে কেন্দ্র করে সাংবাদিকদের সাথে ভুল বোঝাবুঝি হয়েছিল। পরে উপস্থিত নেতারা সাংবাদিকদের কাছে দুঃখ প্রকাশ করেছেন।

এ বিভাগের আরো সংবাদ
©2020 All rights reserved
Design by: POPULAR HOST BD
themesba-lates1749691102