মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬, ০৪:৩১ পূর্বাহ্ন
শিরোনাম :
দেশনেত্রী মরহুমা বেগম খালেদা জিয়া স্মৃতি গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট উপলক্ষে সামগ্রী বিতরন লায়ন্স ক্লাব অব ঢাকা সাভারের উদ্যোগে ২৬ জনের বিনামূল্যে ছানি অপারেশন সম্পূর্ণ রাজশাহী জেলা পুলিশের বিশেষ কল্যাণ সভা অনুষ্ঠিত তানোরে ৭০ পিস ইয়াবাসহ আটক ১ বিরামপুরে কিশোরকণ্ঠ মেধাবৃত্তি পরীক্ষা–২০২৬ এর শুভ উদ্বোধন ৮ কেজি গাঁজাসহ দুইজনকে আটক করেছে কাশিমপুর থানা পুলিশ মাদক বিক্রিতে রাজি না হওয়ায় মিথ্যা মামলা দিয়ে হয়রানির অভিযোগে সংবাদ সম্মেলন গাজীপুর খাদ্য অধিদপ্তরে নিরাপত্তা প্রহরীর বিরুদ্ধে ঘুষ ও অনিয়মের অভিযোগে প্রকাশিত সংবাদের প্রতিবাদ বিরামপুর সহ পাচ উপজেলা স্কুল ফিডিংয়ের আওতায় ৬৫ হাজার শিক্ষার্থী বিরামপুরে ট্রাকের চাকায় পিষ্ট হয়ে মা ও মেয়ে নিহতঃ

গাজীপুরের সালনায় কম্পিউটার ব্যবসায়ী সোহরাবের উপর হামলার অভিযোগ, দোকান ভাঙচুর

গাজীপুর প্রতিনিধি:
  • প্রকাশের সময় : সোমবার, ২৭ জুলাই, ২০২৬
  • ৭৬ বার পড়া হয়েছে

 

গাজীপুর প্রতিনিধি:

গাজীপুর মহানগরের সদর থানার দক্ষিণ সালনা এলাকায় এক কম্পিউটার ব্যবসায়ীর ওপর হামলা, কুপিয়ে আহত করা এবং দোকান ভাঙচুরের অভিযোগ উঠেছে। এ ঘটনায় মহানগর মেট্রোপলিটন সদর থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে।

অভিযোগ সূত্রে জানা যায়, আহত ব্যবসায়ী মো. সোহরাব হোসেন (৩৯) দক্ষিণ সালনা এলাকায় “সোহরাব কম্পিউটার” নামে একটি প্রতিষ্ঠানে অনলাইনভিত্তিক বিভিন্ন সেবা প্রদান করে আসছেন। দীর্ঘদিন ধরে প্রতিবেশী মো. কাউসার (৩৫) পিতা জাহের আলী সাং দেশিপাড়া, ১৯ নং ওয়ার্ড, গাজীপুর সিটি কর্পোরেশন, এর সঙ্গে তার বিরোধ চলছিল বলে অভিযোগে উল্লেখ করা হয়েছে।
লিখিত অভিযোগে বলা হয়, রোববার (২৬ জুলাই) সকাল আনুমানিক ১১টার দিকে মো. কাউসার এবং আব্দুল হামিদ সহ অজ্ঞাতনামা আরও ৪-৫ জন ব্যক্তি সংঘবদ্ধ হয়ে দক্ষিণ সালনায় সোহরাব হোসেনের দোকানে প্রবেশ করেন। এ সময় তারা তাকে হত্যার উদ্দেশ্যে এলোপাতাড়ি মারধর করেন। একপর্যায়ে কাউসার ধারালো রামদা দিয়ে মাথায় কোপ দেওয়ার চেষ্টা করলে আত্মরক্ষার্থে হাত তুলে ঠেকাতে গেলে তার বাম হাতের কনুইয়ের ওপর গুরুতর কাটা জখম হয়।


এছাড়া হামলাকারীরা দোকানে থাকা কম্পিউটার ও মোবাইল ফোন ভাঙচুর করে প্রায় ২০ হাজার টাকার ক্ষয়ক্ষতি সাধন করেছেন বলেও অভিযোগে উল্লেখ করা হয়েছে।
ব্যবসায়ীর চিৎকারে স্থানীয় লোকজন ছুটে এসে তাকে উদ্ধার করলে অভিযুক্তরা পালিয়ে যাওয়ার সময় প্রাণনাশের হুমকি দিয়ে চলে যায় বলে অভিযোগে বলা হয়েছে।
গুরুতর আহত অবস্থায় সোহরাব হোসেনকে শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। চিকিৎসাধীন থাকার কারণে থানায় অভিযোগ দায়ের করতে বিলম্ব হয়েছে বলে তিনি জানিয়েছেন।
এ বিষয়ে গাজীপুর মেট্রোপলিটন সদর থানার পুলিশের সঙ্গে যোগাযোগ করা হলে অভিযোগটি তদন্ত করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে বলে জানানো হয়েছে।
তবে অভিযোগের বিষয়ে অভিযুক্তদের বক্তব্য পাওয়া যায়নি।
সংবাদটি সম্পূর্ণ অভিযোগের ভিত্তিতে লেখা হয়েছে।

এ বিভাগের আরো সংবাদ
©2020 All rights reserved
Design by: POPULAR HOST BD
themesba-lates1749691102