মঙ্গলবার, ০৮ সেপ্টেম্বর ২০২৬, ০৯:৫০ অপরাহ্ন
শিরোনাম :
কাশিনাথপুরে রোটারি ক্লাবের বৃত্তি প্রদান।। শিক্ষার আলো ছড়িয়ে দেওয়ার প্রত্যয়ে সুবিধাবঞ্চিত শিক্ষার্থীদের পাশে রোটারি ক্লাব অব ঢাকা নর্থ ইষ্ট গাজীপুরে বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকীর আলোচনা ঐক্যবদ্ধ থেকে নতুন বাংলাদেশ গড়ার আহ্বান পুনর্বাসনের দাবিতে টঙ্গীতে বস্তিবাসীর মহাসড়ক অবরোধ শ্রীপুরের রাজাবাড়িতে শ্রীকৃষ্ণের জন্মাষ্টমী উদযাপন টঙ্গীতে ASHA প্রকল্পের উদ্বোধনী কর্মশালা টঙ্গীতে গুঁড়িয়ে দেওয়া হলো মাদকের হটস্পট হাজির মাজার বস্তি কাপাসিয়ার চাঁদপুর ইউনিয়নে চেয়ারম্যান পদ প্রার্থী সাইফুল ইসলাম ভূইয়া বিশ্ব বিরামপুরে কাভার্ড ভ্যানের ধাক্কায় এক শ্রমিক নিহত পবিত্র ঈদে মিলাদুন্নবী সাঃ উপলক্ষে টঙ্গীতে দাওয়াতে ইসলামী বাংলাদেশের স্বাগত জুলুস গাজীপুরে ৩০ লাখ টাকা আত্মসাতের অভিযোগে এমদাদুল হকের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা, ধরিয়ে দিলে ৫০ হাজার টাকা পুরস্কার ঘোষণা

গাজীপুর মহানগর এলাকায় “মাদক বিরোধী সুধী সমাবেশ”

স্টাফ রিপোর্টার:
  • প্রকাশের সময় : মঙ্গলবার, ২১ জুলাই, ২০২৬
  • ৭৬ বার পড়া হয়েছে

 

স্টাফ রিপোর্টার:

গাজীপুর মেট্রোপলিটন পুলিশের বাসন, কোনাবাড়ী ও কাশিমপুর থানা এলাকায় পৃথকভাবে “মাদক বিরোধী সুধী সমাবেশ” অনুষ্ঠিত হয়।

সোমবার ২০ জুলাই অনুষ্ঠানে গাজীপুর-০২ আসনের মাননীয় সংসদ সদস্য এম মঞ্জুরুল করিম রনি প্রধান অতিথি, গাজীপুর সিটি কর্পোরেশনের মাননীয় প্রশাসক জনাব শওকত হোসেন সরকার প্রধান আলোচক, গাজীপুর মেট্রোপলিটন পুলিশের সম্মানিত পুলিশ কমিশনার জনাব মোঃ ইসরাইল হাওলাদার সম্মানিত অতিথি এবং গাজীপুর-০১ আসনের মাননীয় সংসদ সদস্য মোঃ মজিবুর রহমান সভাপতিত্ব করেন।

সমাবেশে বক্তাগণ বলেন, মাদক শুধু একজন ব্যক্তিকেই নয়, একটি পরিবার, সমাজ এবং রাষ্ট্রের ভবিষ্যৎকে ধ্বংস করে। মাদকের করাল গ্রাস থেকে তরুণ সমাজকে রক্ষা করতে আইন-শৃঙ্খলা বাহিনীর পাশাপাশি অভিভাবক, শিক্ষক, জনপ্রতিনিধি, ধর্মীয় নেতৃবৃন্দ এবং সমাজের সর্বস্তরের মানুষের সম্মিলিত ভূমিকা অপরিহার্য। মাদকের বিরুদ্ধে তথ্য দিয়ে পুলিশকে সহযোগিতা করার জন্যও সকলের প্রতি আহ্বান জানানো হয়।

বক্তারা আরও বলেন, মাদক, জুয়া, ছিনতাই, চাঁদাবাজি, দখলদারিসহ সকল ধরনের অপরাধের বিরুদ্ধে গাজীপুর মেট্রোপলিটন পুলিশ ‘জিরো টলারেন্স’ নীতি অনুসরণ করে কাজ করছে এবং ভবিষ্যতেও এই অভিযান আরও জোরদার থাকবে। অপরাধমুক্ত, নিরাপদ ও শান্তিপূর্ণ গাজীপুর গড়ে তুলতে জনগণের সক্রিয় অংশগ্রহণ এবং পুলিশ-জনতার পারস্পরিক সহযোগিতার ওপর গুরুত্বারোপ করা হয়।

উক্ত সমাবেশে গাজীপুর মেট্রোপলিটন পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ, বাসন, কোনাবাড়ী ও কাশিমপুর থানার অফিসার ও ফোর্স, স্থানীয় জনপ্রতিনিধিবৃন্দ, সুধীজন, বিভিন্ন শ্রেণি-পেশার নাগরিক এবং বিভিন্ন ইলেকট্রনিক ও প্রিন্ট মিডিয়ার সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন।
মাদককে না বলুন। নিরাপদ, সুন্দর ও মাদকমুক্ত গাজীপুর গড়তে গাজীপুর মেট্রোপলিটন পুলিশের সঙ্গে একসাথে কাজ করুন।

এ বিভাগের আরো সংবাদ
©2020 All rights reserved
Design by: POPULAR HOST BD
themesba-lates1749691102