বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬, ০৯:৫০ পূর্বাহ্ন
শিরোনাম :
রাজশাহী জেলা পুলিশের বিশেষ কল্যাণ সভা অনুষ্ঠিত তানোরে ৭০ পিস ইয়াবাসহ আটক ১ বিরামপুরে কিশোরকণ্ঠ মেধাবৃত্তি পরীক্ষা–২০২৬ এর শুভ উদ্বোধন ৮ কেজি গাঁজাসহ দুইজনকে আটক করেছে কাশিমপুর থানা পুলিশ মাদক বিক্রিতে রাজি না হওয়ায় মিথ্যা মামলা দিয়ে হয়রানির অভিযোগে সংবাদ সম্মেলন গাজীপুর খাদ্য অধিদপ্তরে নিরাপত্তা প্রহরীর বিরুদ্ধে ঘুষ ও অনিয়মের অভিযোগে প্রকাশিত সংবাদের প্রতিবাদ বিরামপুর সহ পাচ উপজেলা স্কুল ফিডিংয়ের আওতায় ৬৫ হাজার শিক্ষার্থী বিরামপুরে ট্রাকের চাকায় পিষ্ট হয়ে মা ও মেয়ে নিহতঃ কাশিনাথপুরে রোটারি ক্লাবের বৃত্তি প্রদান।। শিক্ষার আলো ছড়িয়ে দেওয়ার প্রত্যয়ে সুবিধাবঞ্চিত শিক্ষার্থীদের পাশে রোটারি ক্লাব অব ঢাকা নর্থ ইষ্ট গাজীপুরে বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকীর আলোচনা ঐক্যবদ্ধ থেকে নতুন বাংলাদেশ গড়ার আহ্বান

অসহায় নারীকে টেইলারিং শপ করে দিল রোটারী ক্লাব অব গাজীপুর সেন্ট্রাল

স্টাফ রিপোর্টার:
  • প্রকাশের সময় : রবিবার, ২৪ মে, ২০২৬
  • ১৯০ বার পড়া হয়েছে

 

স্টাফ রিপোর্টার
স্বপ্ন থেমে গেলে পাশে দাঁড়ায় যে হাত -রোটারি ক্লাব অব গাজীপুর সেন্ট্রাল।
জীবনের কঠিন সময়ে একটি পরিবার যখন হারিয়ে ফেলে তার প্রধান অবলম্বন, তখন অনেক স্বপ্নই থমকে যায়। সেই থেমে যাওয়া স্বপ্নকে নতুন করে পথ দেখাতে মানবিক উদ্যোগ গ্রহণ করেছে রোটারি ক্লাব অব গাজীপুর সেন্ট্রাল। স্বাবলম্বী জীবনের প্রত্যয়ে এক অসহায় নারীকে একটি টেইলারিং শপ স্থাপন করে দেওয়া হয়েছে, যেন তিনি নিজের শক্তিতেই গড়ে তুলতে পারেন নতুন আগামী। এটি শুধু একটি দোকানের উদ্বোধন নয়, বরং একটি পরিবারের আশা ফিরে পাওয়ার গল্প। মানবসেবা ও আত্মমর্যাদার এই প্রয়াসে পাশে আছে রোটারি ক্লাব অব গাজীপুর সেন্ট্রাল।
রোববার গাজীপুর মহানগরীর শহীদ বরকত সরণীতে এ টেইলারিং শপের উদ্বোধন করা হয় এবং উদ্যোক্তা নারীর হাতে তুলে দেয়া হয় দোকানের চাবি ।
উদ্বোধনী অনুষ্ঠানে অন্যানের মধ্যে উপস্থিত ছিলেন রোটারী ক্লাব অব গাজীপুর সেন্টারের প্রেসিডেন্ট মোঃ জাহাঙ্গীর কবির, প্রেসিডেন্ট মোঃ আমিনুল ইসলাম, ভাষা শহীদ বরকত পরিবারের সদস্য আইনুদ্দিন বরকত টুটুল, সাবেক সেক্রেটারি রোটারিয়ান রুহুল কুদ্দুস মিলু, রোটারিয়ান এটিএম মহিবুল ইসলাম, রোটারিয়ান মোঃ মাহতাব আলম, রোটারিয়ান মাজহারুল কবির, রোটারিয়ান আলমগীর হোসেন প্রমুখ।

এ বিভাগের আরো সংবাদ
©2020 All rights reserved
Design by: POPULAR HOST BD
themesba-lates1749691102