মঙ্গলবার, ০৮ সেপ্টেম্বর ২০২৬, ০২:৫৭ পূর্বাহ্ন
শিরোনাম :
কাশিনাথপুরে রোটারি ক্লাবের বৃত্তি প্রদান।। শিক্ষার আলো ছড়িয়ে দেওয়ার প্রত্যয়ে সুবিধাবঞ্চিত শিক্ষার্থীদের পাশে রোটারি ক্লাব অব ঢাকা নর্থ ইষ্ট গাজীপুরে বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকীর আলোচনা ঐক্যবদ্ধ থেকে নতুন বাংলাদেশ গড়ার আহ্বান পুনর্বাসনের দাবিতে টঙ্গীতে বস্তিবাসীর মহাসড়ক অবরোধ শ্রীপুরের রাজাবাড়িতে শ্রীকৃষ্ণের জন্মাষ্টমী উদযাপন টঙ্গীতে ASHA প্রকল্পের উদ্বোধনী কর্মশালা টঙ্গীতে গুঁড়িয়ে দেওয়া হলো মাদকের হটস্পট হাজির মাজার বস্তি কাপাসিয়ার চাঁদপুর ইউনিয়নে চেয়ারম্যান পদ প্রার্থী সাইফুল ইসলাম ভূইয়া বিশ্ব বিরামপুরে কাভার্ড ভ্যানের ধাক্কায় এক শ্রমিক নিহত পবিত্র ঈদে মিলাদুন্নবী সাঃ উপলক্ষে টঙ্গীতে দাওয়াতে ইসলামী বাংলাদেশের স্বাগত জুলুস গাজীপুরে ৩০ লাখ টাকা আত্মসাতের অভিযোগে এমদাদুল হকের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা, ধরিয়ে দিলে ৫০ হাজার টাকা পুরস্কার ঘোষণা

এক মাসেও গ্রেপ্তার হয়নি সাংবাদিকের ওপর হামলাকারীরা, স্থানীয়দের ক্ষোভ

নিজস্ব প্রতিবেদক, গাজীপুর:
  • প্রকাশের সময় : শুক্রবার, ২২ মে, ২০২৬
  • ২০৬ বার পড়া হয়েছে

 

নিজস্ব প্রতিবেদক, গাজীপুর:
গাজীপুর সদর উপজেলার মির্জাপুর ইউনিয়নের বি.কে বাড়ি এলাকায় সাংবাদিক মোসলেহ উদ্দিন বাচ্চুর ওপর সন্ত্রাসী হামলার এক মাস পার হলেও এখনো কোনো আসামিকে গ্রেপ্তার করতে পারেনি পুলিশ। এতে ভুক্তভোগী পরিবার ও স্থানীয় গণমাধ্যমকর্মীদের মাঝে চরম ক্ষোভ ও হতাশা বিরাজ করছে।

ভুক্তভোগী সাংবাদিক ও ঢাকা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মোসলেহ উদ্দিন বাচ্চু জানান, ঘটনার পর জয়দেবপুর থানায় মামলা দায়ের করা হলেও পুলিশ এখন পর্যন্ত দৃশ্যমান কোনো অগ্রগতি দেখাতে পারেনি। আসামিরা প্রকাশ্যে এলাকায় ঘোরাফেরা করলেও তাদের গ্রেপ্তারে কার্যকর কোনো পদক্ষেপ নেওয়া হচ্ছে না বলে তার অভিযোগ।

হত্যাচেষ্টার বর্ণনা ও চাঁদা দাবি
জানা গেছে, গত ১৭ এপ্রিল নিজ বাসভবনের নির্মাণ কাজ তদারকি করার সময় স্থানীয় গনি মিয়া, মোফাজ্জল হোসেন ও মাসুদসহ একদল সশস্ত্র সন্ত্রাসী তার কাছে ৫ লাখ টাকা চাঁদা দাবি করে। চাঁদা দিতে অস্বীকৃতি জানালে সন্ত্রাসীরা তাকে রড, লাঠি ও হাতুড়ি দিয়ে নৃশংসভাবে পিটিয়ে হত্যার চেষ্টা চালায়। বর্তমানে তিনি ও তার পরিবার চরম নিরাপত্তাহীনতায় ভুগছেন।
এ বিষয়ে জয়দেবপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নয়ন কর জানান, আসামিদের গ্রেপ্তারে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে। দ্রুতই তাদের আইনের আওতায় আনা সম্ভব হবে।

সাংবাদিক নির্যাতনের ঘটনা অবগত হওয়ার পর গাজীপুর পুলিশ সুপার জানান, “ঘটনার পর থেকেই আমি সার্বক্ষণিক থানায় যোগাযোগ রাখছি এবং আসামিদের ধরতে সর্বোচ্চ চেষ্টা চলছে।”

এ বিভাগের আরো সংবাদ
©2020 All rights reserved
Design by: POPULAR HOST BD
themesba-lates1749691102