বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬, ০৯:৪৭ পূর্বাহ্ন
শিরোনাম :
রাজশাহী জেলা পুলিশের বিশেষ কল্যাণ সভা অনুষ্ঠিত তানোরে ৭০ পিস ইয়াবাসহ আটক ১ বিরামপুরে কিশোরকণ্ঠ মেধাবৃত্তি পরীক্ষা–২০২৬ এর শুভ উদ্বোধন ৮ কেজি গাঁজাসহ দুইজনকে আটক করেছে কাশিমপুর থানা পুলিশ মাদক বিক্রিতে রাজি না হওয়ায় মিথ্যা মামলা দিয়ে হয়রানির অভিযোগে সংবাদ সম্মেলন গাজীপুর খাদ্য অধিদপ্তরে নিরাপত্তা প্রহরীর বিরুদ্ধে ঘুষ ও অনিয়মের অভিযোগে প্রকাশিত সংবাদের প্রতিবাদ বিরামপুর সহ পাচ উপজেলা স্কুল ফিডিংয়ের আওতায় ৬৫ হাজার শিক্ষার্থী বিরামপুরে ট্রাকের চাকায় পিষ্ট হয়ে মা ও মেয়ে নিহতঃ কাশিনাথপুরে রোটারি ক্লাবের বৃত্তি প্রদান।। শিক্ষার আলো ছড়িয়ে দেওয়ার প্রত্যয়ে সুবিধাবঞ্চিত শিক্ষার্থীদের পাশে রোটারি ক্লাব অব ঢাকা নর্থ ইষ্ট গাজীপুরে বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকীর আলোচনা ঐক্যবদ্ধ থেকে নতুন বাংলাদেশ গড়ার আহ্বান

গাজীপুরের কালীগঞ্জে চলন্ত অটোরিকশার ওপর বৈদ্যুতিক খুঁটি ভেঙে পড়ে শিক্ষিকা নিহত, আহত ৩

নিজস্ব প্রতিবেদক:
  • প্রকাশের সময় : বুধবার, ৬ মে, ২০২৬
  • ২০৬ বার পড়া হয়েছে

 

নিজস্ব প্রতিবেদক:
গাজীপুরের কালীগঞ্জ উপজেলার কালীগঞ্জ-টঙ্গী আঞ্চলিক মহাসড়কে চলন্ত অটোরিকশার ওপর বৈদ্যুতিক খুঁটি ভেঙে পড়ে শারমিন ফেরদৌস (৪৬) নামে এক স্কুল শিক্ষিকার মৃত্যু হয়েছে। এ ঘটনায় অটোরিকশার চালকসহ আরও দুইজন আহত হয়েছেন।
মঙ্গলবার (৫ মে) বিকেল সাড়ে ৫টার দিকে উপজেলার শিমুলিয়া রেলগেট এলাকায় বিদ্যুৎ পাওয়ার প্ল্যান্ট অফিসের সামনে এ দুর্ঘটনা ঘটে।
নিহত শারমিন ফেরদৌস শিমুলিয়া গ্রামের তোফাজ্জল হোসেনের স্ত্রী। তিনি স্থানীয় একটি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষিকা হিসেবে কর্মরত ছিলেন।
প্রত্যক্ষদর্শীরা জানান, মহাসড়ক দিয়ে চলন্ত একটি অটোরিকশার ওপর হঠাৎ করেই রাস্তার পাশে থাকা একটি বৈদ্যুতিক খুঁটি ভেঙে পড়ে। এতে অটোরিকশাটি দুমড়ে-মুচড়ে যায় এবং ঘটনাস্থলেই গুরুতর আহত হন যাত্রীরা।
স্থানীয়রা দ্রুত আহতদের উদ্ধার করে নিকটস্থ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক শারমিন ফেরদৌসকে মৃত ঘোষণা করেন। অন্য আহতদের চিকিৎসা চলছে।
এ ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। স্থানীয়রা সড়কের পাশে ঝুঁকিপূর্ণ বৈদ্যুতিক খুঁটি অপসারণে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের দ্রুত পদক্ষেপ কামনা করেছেন।
এ বিষয়ে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী জানায়, দুর্ঘটনার কারণ খতিয়ে দেখা হচ্ছে এবং প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

এ বিভাগের আরো সংবাদ
©2020 All rights reserved
Design by: POPULAR HOST BD
themesba-lates1749691102