বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬, ১০:১৩ পূর্বাহ্ন
শিরোনাম :
রাজশাহী জেলা পুলিশের বিশেষ কল্যাণ সভা অনুষ্ঠিত তানোরে ৭০ পিস ইয়াবাসহ আটক ১ বিরামপুরে কিশোরকণ্ঠ মেধাবৃত্তি পরীক্ষা–২০২৬ এর শুভ উদ্বোধন ৮ কেজি গাঁজাসহ দুইজনকে আটক করেছে কাশিমপুর থানা পুলিশ মাদক বিক্রিতে রাজি না হওয়ায় মিথ্যা মামলা দিয়ে হয়রানির অভিযোগে সংবাদ সম্মেলন গাজীপুর খাদ্য অধিদপ্তরে নিরাপত্তা প্রহরীর বিরুদ্ধে ঘুষ ও অনিয়মের অভিযোগে প্রকাশিত সংবাদের প্রতিবাদ বিরামপুর সহ পাচ উপজেলা স্কুল ফিডিংয়ের আওতায় ৬৫ হাজার শিক্ষার্থী বিরামপুরে ট্রাকের চাকায় পিষ্ট হয়ে মা ও মেয়ে নিহতঃ কাশিনাথপুরে রোটারি ক্লাবের বৃত্তি প্রদান।। শিক্ষার আলো ছড়িয়ে দেওয়ার প্রত্যয়ে সুবিধাবঞ্চিত শিক্ষার্থীদের পাশে রোটারি ক্লাব অব ঢাকা নর্থ ইষ্ট গাজীপুরে বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকীর আলোচনা ঐক্যবদ্ধ থেকে নতুন বাংলাদেশ গড়ার আহ্বান

গাজীপুরে লাইসেন্সবিহীন ডিজেল বিক্রি, ভ্রাম্যমাণ আদালতের জরিমানা

নাজমুল শিকদার, কাশিমপুর প্রতিনিধি:
  • প্রকাশের সময় : সোমবার, ২৭ এপ্রিল, ২০২৬
  • ১৯৩ বার পড়া হয়েছে

 

নাজমুল শিকদার, কাশিমপুর প্রতিনিধি:

গাজীপুর মহানগরীর কাশিমপুর থানাধীন এলাকায় অবৈধভাবে ডিজেল জ্বালানি তেল বিক্রির দায়ে এক ব্যবসায়ীকে জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত।

গাজীপুর জেলা এনএসআই গাজীপুর কার্যালয়ের তথ্যের ভিত্তিতে গত ২৬ এপ্রিল পরিচালিত অভিযানে কাশিমপুরের ৬ নং ওয়ার্ডের পুকুরপাড় সংলগ্ন মেসার্স মনির ইঞ্জিনিয়ারিং নামক প্রতিষ্ঠানে এ অভিযান পরিচালনা করা হয়।
অভিযানে দেখা যায়, প্রতিষ্ঠানটির প্রোপাইটর মোঃ আলামিন খোলা বাজারে অবৈধভাবে লাইসেন্স ছাড়াই প্রতি লিটার ডিজেল ১৬০ টাকা দরে বিক্রি করছিলেন। এ সময় দোকানে আনুমানিক ৯৫০ থেকে ১০০০ লিটার ডিজেল তেল মজুদ থাকার প্রমাণ পাওয়া যায়।
এ অপরাধে ভ্রাম্যমাণ আদালত ভোক্তা অধিকার সংরক্ষণ আইন, ২০০৯-এর ৪০ ধারা অনুযায়ী তাকে ৪০ হাজার টাকা জরিমানা করেন এবং তাৎক্ষণিকভাবে আদায় করা হয়।
সংশ্লিষ্ট কর্তৃপক্ষ জানায়, জনস্বার্থে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে এবং অবৈধ জ্বালানি ব্যবসার বিরুদ্ধে কঠোর ব্যবস্থা গ্রহণ করা হবে।

এ বিভাগের আরো সংবাদ
©2020 All rights reserved
Design by: POPULAR HOST BD
themesba-lates1749691102