মঙ্গলবার, ০৮ সেপ্টেম্বর ২০২৬, ০৩:১৯ পূর্বাহ্ন
শিরোনাম :
কাশিনাথপুরে রোটারি ক্লাবের বৃত্তি প্রদান।। শিক্ষার আলো ছড়িয়ে দেওয়ার প্রত্যয়ে সুবিধাবঞ্চিত শিক্ষার্থীদের পাশে রোটারি ক্লাব অব ঢাকা নর্থ ইষ্ট গাজীপুরে বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকীর আলোচনা ঐক্যবদ্ধ থেকে নতুন বাংলাদেশ গড়ার আহ্বান পুনর্বাসনের দাবিতে টঙ্গীতে বস্তিবাসীর মহাসড়ক অবরোধ শ্রীপুরের রাজাবাড়িতে শ্রীকৃষ্ণের জন্মাষ্টমী উদযাপন টঙ্গীতে ASHA প্রকল্পের উদ্বোধনী কর্মশালা টঙ্গীতে গুঁড়িয়ে দেওয়া হলো মাদকের হটস্পট হাজির মাজার বস্তি কাপাসিয়ার চাঁদপুর ইউনিয়নে চেয়ারম্যান পদ প্রার্থী সাইফুল ইসলাম ভূইয়া বিশ্ব বিরামপুরে কাভার্ড ভ্যানের ধাক্কায় এক শ্রমিক নিহত পবিত্র ঈদে মিলাদুন্নবী সাঃ উপলক্ষে টঙ্গীতে দাওয়াতে ইসলামী বাংলাদেশের স্বাগত জুলুস গাজীপুরে ৩০ লাখ টাকা আত্মসাতের অভিযোগে এমদাদুল হকের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা, ধরিয়ে দিলে ৫০ হাজার টাকা পুরস্কার ঘোষণা

কাপাসিয়ায় প্রবাসী দম্পতির জমি দখল ও সন্তানসহ নারীকে হত্যার হুমকির প্রতিবাদে সংবাদ সম্মেলন

জাহাঙ্গীর আলম (ব্যুরো প্রধান) ‎কাপাসিয়া, গাজীপুর ঃ
  • প্রকাশের সময় : শনিবার, ২৫ এপ্রিল, ২০২৬
  • ২০৬ বার পড়া হয়েছে

 

জাহাঙ্গীর আলম
(ব্যুরো প্রধান) ‎কাপাসিয়া, গাজীপুর ঃ

‎গাজীপুরের কাপাসিয়ার ঘাগটিয়া মাঝিবাড়ি এলাকায় প্রবাসী আজিজুল ইসলাম ও নাসিমা আক্তার দম্পতির জমি দখলের প্রতিবাদে গতকাল শুক্রবার বিকেলে এক সংবাদ সম্মেলন করেছেন ভুক্তভোগী পরিবারের সদস্যরা। কাপাসিয়া রিপোটার্স ইউনিটি কার্যালয়ে আয়োজিত এ সংবাদ সম্মেলনে দুই সন্তানের জননী অন্তঃসত্ত্বা নাসিমা আক্তার কান্না জড়িতকন্ঠে তার অসহায়ত্বের বিবরণ তুলে ধরে সংশ্লিষ্ট সকলের সহযোগিতা কামনা করেন।
‎নাসিমা আক্তার জানান, তিনি ও তার স্বামী দীর্ঘ প্রায় ১২ বছর লেবাননে শ্রমিক ভিসায় কাজ করে কিছু টাকা জমিয়ে তার প্রতিবেশি আবুল খায়ের রেনুর কাছ থেকে ২০১৬ সালে ৪৪৬৩ নম্বর দানপত্র দলিল মুলে পৌনে নয় শতাংশ নিষ্কন্টক জমি কিনেন। পরে নিজ নামে নামজারি করে ভোগদখলে রয়েছেন। এ অবস্থায় তারা সেখানে বাড়ি করার প্রস্তুতি নিলে স্থানীয় আওয়ামীলীগ নেতা মোঃ আরশাদুল আলম বাবুল মাঝি তার কাছে তিন লাখ টাকা চাঁদা দাবি করেন। তখন তাদের পক্ষে বাড়ি করা সম্ভব হয়নি। বর্তমানে তার স্বামী গ্রীসে বসবাস করছেন এবং সেই জমিতে নতুন করে বাড়ি করার জন্য ইট বালু কিনে কাজ শুরু করলে গত বুধবার গভীর রাতে সেই জায়গা বাবুল মাঝি দখল করে সাইনবোর্ড টানিয়ে দেয়। এ সময় তিনি ৯৯৯ এ ফোন করে অভিযোগ করলে পুলিশ ঘটনাস্থলে হাজির হয়ে সব কাগজপত্র দেখে বাবুল মাঝিকে সেখানে নির্মাণ কাজ না করার জন্য বলেন। ঘটনাস্থল থেকে পুলিশ চলে গেলে বাবুল মাঝি আবারও নির্মাণ কাজ চালিয়ে যান। এ বিষয়ে কাপাসিয়া থানায় একটি লিখিত অভিযোগ দিলে ওসি তাকে আদালতে মামলা করার পরামর্শ দেন। বর্তমানে দুটি শিশু সন্তান নিয়ে ছয় মাসের অন্তঃসত্ত্বা অবস্থায় তার পক্ষে তাদের বিরুদ্ধে বিভিন্ন মহলে দৌড়াদৌড়ি করা সম্ভব নয় বলে জানান তিনি। তাই সাংবাদিকদের মাধ্যমে সংশ্লিষ্টদের সহযোগিতা চান তিনি।
এ বিষয়ে অভিযুক্ত বাবুল মাঝি জানান, নাসিমা আক্তার যার কাছ থেকে জমি কিনেছেন তার ফুফুর কাছ থেকে তিনিও কিছু জমি কিনেছেন এবং সেখানে তার পৈত্রিক সম্পত্তিও রয়েছে। তাই তিনি ওই জায়গা দখলে নিয়েছেন। আর চাঁদা দাবি ও নাসিমার সন্তানদের হত্যার হুমকির বিষয়টি সম্পূর্ণ বানোয়াট ও ভিত্তিহীন।

এ বিভাগের আরো সংবাদ
©2020 All rights reserved
Design by: POPULAR HOST BD
themesba-lates1749691102