মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬, ০৪:৪৩ পূর্বাহ্ন
শিরোনাম :
দেশনেত্রী মরহুমা বেগম খালেদা জিয়া স্মৃতি গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট উপলক্ষে সামগ্রী বিতরন লায়ন্স ক্লাব অব ঢাকা সাভারের উদ্যোগে ২৬ জনের বিনামূল্যে ছানি অপারেশন সম্পূর্ণ রাজশাহী জেলা পুলিশের বিশেষ কল্যাণ সভা অনুষ্ঠিত তানোরে ৭০ পিস ইয়াবাসহ আটক ১ বিরামপুরে কিশোরকণ্ঠ মেধাবৃত্তি পরীক্ষা–২০২৬ এর শুভ উদ্বোধন ৮ কেজি গাঁজাসহ দুইজনকে আটক করেছে কাশিমপুর থানা পুলিশ মাদক বিক্রিতে রাজি না হওয়ায় মিথ্যা মামলা দিয়ে হয়রানির অভিযোগে সংবাদ সম্মেলন গাজীপুর খাদ্য অধিদপ্তরে নিরাপত্তা প্রহরীর বিরুদ্ধে ঘুষ ও অনিয়মের অভিযোগে প্রকাশিত সংবাদের প্রতিবাদ বিরামপুর সহ পাচ উপজেলা স্কুল ফিডিংয়ের আওতায় ৬৫ হাজার শিক্ষার্থী বিরামপুরে ট্রাকের চাকায় পিষ্ট হয়ে মা ও মেয়ে নিহতঃ

গাজীপুর সদর উপজেলা এসিল্যান্ড অফিস পরিদর্শনে জেলা প্রশাসক মোঃ নুরুল করিম ভূঁইয়া

জাহিদুর রহমান বকুল:
  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ৯ এপ্রিল, ২০২৬
  • ৩০৭ বার পড়া হয়েছে

 

জাহিদুর রহমান বকুল:

গাজীপুর সদর উপজেলা সহকারী কমিশনার (ভূমি)  কার্যালয় পরিদর্শন করেছেন গাজীপুরের জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট মোঃ নুরুল করিম ভূঁইয়া।

বৃহস্পতিবার (৯ এপ্রিল) তিনি সরেজমিনে গাজীপুর সদর উপজেলা-এর সহকারী কমিশনার (ভূমি) অফিসে চলমান ভূমি সেবা কার্যক্রম পর্যবেক্ষণ করেন। এ সময় তিনি সেবার গুণগত মান উন্নয়ন, তথ্য হালনাগাদ কার্যক্রমের অগ্রগতি এবং সেবাগ্রহীতাদের অভিজ্ঞতা সম্পর্কে বিস্তারিত খোঁজখবর নেন।

পরিদর্শনকালে উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) মোঃ সোহেল রানা, উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ সাজ্জাদ হোসেন, সহকারী কমিশনার (গোপনীয় শাখা, মিডিয়া ও রিসার্চ সেল) মোঃ আরিফ হোসাঈন এবং সহকারী কমিশনার (ভূমি) মোঃ মঈন খান এলিসসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা।

এ সময় জেলা প্রশাসক ভূমি সেবা জনগণের দোরগোড়ায় দ্রুত ও হয়রানিমুক্তভাবে পৌঁছে দেওয়ার ওপর গুরুত্বারোপ করেন। পাশাপাশি সেবায় স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করতে সংশ্লিষ্টদের প্রয়োজনীয় দিকনির্দেশনা প্রদান করেন।

এ বিভাগের আরো সংবাদ
©2020 All rights reserved
Design by: POPULAR HOST BD
themesba-lates1749691102