বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬, ১০:৪৬ পূর্বাহ্ন
শিরোনাম :
রাজশাহী জেলা পুলিশের বিশেষ কল্যাণ সভা অনুষ্ঠিত তানোরে ৭০ পিস ইয়াবাসহ আটক ১ বিরামপুরে কিশোরকণ্ঠ মেধাবৃত্তি পরীক্ষা–২০২৬ এর শুভ উদ্বোধন ৮ কেজি গাঁজাসহ দুইজনকে আটক করেছে কাশিমপুর থানা পুলিশ মাদক বিক্রিতে রাজি না হওয়ায় মিথ্যা মামলা দিয়ে হয়রানির অভিযোগে সংবাদ সম্মেলন গাজীপুর খাদ্য অধিদপ্তরে নিরাপত্তা প্রহরীর বিরুদ্ধে ঘুষ ও অনিয়মের অভিযোগে প্রকাশিত সংবাদের প্রতিবাদ বিরামপুর সহ পাচ উপজেলা স্কুল ফিডিংয়ের আওতায় ৬৫ হাজার শিক্ষার্থী বিরামপুরে ট্রাকের চাকায় পিষ্ট হয়ে মা ও মেয়ে নিহতঃ কাশিনাথপুরে রোটারি ক্লাবের বৃত্তি প্রদান।। শিক্ষার আলো ছড়িয়ে দেওয়ার প্রত্যয়ে সুবিধাবঞ্চিত শিক্ষার্থীদের পাশে রোটারি ক্লাব অব ঢাকা নর্থ ইষ্ট গাজীপুরে বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকীর আলোচনা ঐক্যবদ্ধ থেকে নতুন বাংলাদেশ গড়ার আহ্বান

ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে অবৈধ স্থাপনা উচ্ছেদে জেলা প্রশাসন ও গাজীপুর সিটির অভিযান

স্টাফ রিপোর্টার:
  • প্রকাশের সময় : মঙ্গলবার, ৭ এপ্রিল, ২০২৬
  • ৫১১ বার পড়া হয়েছে

 

স্টাফ রিপোর্টার:

গাজীপুর সিটি কর্পোরেশনের অঞ্চল-০৫ এর আঞ্চলিক নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মোহাম্মদ ফিরোজ আল মামুনের নেতৃত্বে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের দুই পাশে অবৈধ স্থাপনা উচ্ছেদে অভিযান পরিচালিত হচ্ছে।

আজকের এই অভিযানে মহাসড়কের দুই পাশ দখল করে গড়ে ওঠা বিভিন্ন অবৈধ দোকানপাট, স্থাপনা ও প্রতিবন্ধকতা উচ্ছেদ করা হয়। এতে সড়কের স্বাভাবিক চলাচল নিশ্চিত করার পাশাপাশি যানজট নিরসনে ইতিবাচক প্রভাব পড়বে বলে সংশ্লিষ্টরা জানিয়েছেন।
অভিযানে গাজীপুর সিটি কর্পোরেশনের সংশ্লিষ্ট বিভাগ, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী এবং অন্যান্য সহযোগী সংস্থার সদস্যরা অংশ নেন।

নির্বাহী ম্যাজিস্ট্রেট মোহাম্মদ ফিরোজ আল মামুন জানান, সড়ক দখল করে অবৈধ স্থাপনা নির্মাণের বিরুদ্ধে এ ধরনের অভিযান নিয়মিতভাবে পরিচালিত হবে এবং জনস্বার্থে এ কার্যক্রম চলমান থাকবে।

তিনি আরও বলেন, সড়কের শৃঙ্খলা বজায় রাখতে এবং নাগরিক ভোগান্তি কমাতে অবৈধ দখলদারদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা গ্রহণ করা হবে।

এ বিভাগের আরো সংবাদ
©2020 All rights reserved
Design by: POPULAR HOST BD
themesba-lates1749691102