মঙ্গলবার, ০৮ সেপ্টেম্বর ২০২৬, ১০:৫১ অপরাহ্ন
শিরোনাম :
কাশিনাথপুরে রোটারি ক্লাবের বৃত্তি প্রদান।। শিক্ষার আলো ছড়িয়ে দেওয়ার প্রত্যয়ে সুবিধাবঞ্চিত শিক্ষার্থীদের পাশে রোটারি ক্লাব অব ঢাকা নর্থ ইষ্ট গাজীপুরে বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকীর আলোচনা ঐক্যবদ্ধ থেকে নতুন বাংলাদেশ গড়ার আহ্বান পুনর্বাসনের দাবিতে টঙ্গীতে বস্তিবাসীর মহাসড়ক অবরোধ শ্রীপুরের রাজাবাড়িতে শ্রীকৃষ্ণের জন্মাষ্টমী উদযাপন টঙ্গীতে ASHA প্রকল্পের উদ্বোধনী কর্মশালা টঙ্গীতে গুঁড়িয়ে দেওয়া হলো মাদকের হটস্পট হাজির মাজার বস্তি কাপাসিয়ার চাঁদপুর ইউনিয়নে চেয়ারম্যান পদ প্রার্থী সাইফুল ইসলাম ভূইয়া বিশ্ব বিরামপুরে কাভার্ড ভ্যানের ধাক্কায় এক শ্রমিক নিহত পবিত্র ঈদে মিলাদুন্নবী সাঃ উপলক্ষে টঙ্গীতে দাওয়াতে ইসলামী বাংলাদেশের স্বাগত জুলুস গাজীপুরে ৩০ লাখ টাকা আত্মসাতের অভিযোগে এমদাদুল হকের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা, ধরিয়ে দিলে ৫০ হাজার টাকা পুরস্কার ঘোষণা

গাজীপুর জেলা পরিষদে প্রশাসনের নতুন দিগন্ত, দায়িত্বে ব্যারিস্টার ইশরাক সিদ্দিকী

স্টাফ রিপোর্টার:
  • প্রকাশের সময় : বুধবার, ১ এপ্রিল, ২০২৬
  • ২৭১ বার পড়া হয়েছে

 

স্টাফ রিপোর্টার:

গাজীপুর জেলা পরিষদের প্রশাসক হিসেবে দায়িত্ব গ্রহণ করেছেন ব্যারিস্টার চৌধুরী ইশরাক আহমেদ সিদ্দিকী। বুধবার (১ এপ্রিল) আনুষ্ঠানিকভাবে দায়িত্ব গ্রহণের মাধ্যমে তিনি নতুন দায়িত্বভার গ্রহণ করেন।

দায়িত্ব গ্রহণের পর তিনি জেলা পরিষদের সার্বিক কার্যক্রম সম্পর্কে অবহিত হন এবং সেবার মান উন্নয়নে প্রয়োজনীয় নির্দেশনা প্রদান করেন।
তিনি বলেন, “গাজীপুর জেলা পরিষদকে একটি দক্ষ, স্বচ্ছ ও জবাবদিহিমূলক প্রতিষ্ঠানে পরিণত করতে আমি সর্বোচ্চ চেষ্টা করব।” একইসঙ্গে তিনি উন্নয়ন কর্মকাণ্ডে গতি আনতে সবার সম্মিলিত প্রচেষ্টার ওপর গুরুত্বারোপ করেন।

তিনি আরও জানান, সরকারের উন্নয়ন পরিকল্পনা বাস্তবায়নে স্থানীয় জনগণের সম্পৃক্ততা বাড়ানো হবে এবং জনকল্যাণমুখী কার্যক্রমকে অগ্রাধিকার দেওয়া হবে।
জেলা পরিষদের চলমান ও ভবিষ্যৎ উন্নয়ন প্রকল্পসমূহ সময়মতো বাস্তবায়নের জন্য সংশ্লিষ্ট সকলের প্রতি নিষ্ঠা, সততা ও দায়িত্ববোধের সঙ্গে কাজ করার আহ্বান জানান তিনি।

ব্যারিস্টার ইশরাক আহমেদ সিদ্দিকী একজন অভিজ্ঞ আইনজীবী হিসেবে দীর্ঘদিন ধরে কাজ করে আসছেন। পাশাপাশি তিনি বিভিন্ন সামাজিক ও মানবকল্যাণমূলক কর্মকাণ্ডে সক্রিয়ভাবে সম্পৃক্ত। তাঁর দায়িত্ব গ্রহণে গাজীপুর জেলা পরিষদের কার্যক্রমে নতুন উদ্যম সৃষ্টি হবে বলে সংশ্লিষ্ট মহলের প্রত্যাশা।

মঙ্গলবার (৩১ মার্চ) স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের স্থানীয় সরকার বিভাগ থেকে জারি করা এক প্রজ্ঞাপণে এই নিয়োগের ঘোষণা দেয়া হয়।

জানা গেছে, একই প্রজ্ঞাপণে গাজীপুর জেলা পরিষদসহ মোট ১৪টি জেলা পরিষদের প্রশাসক নিযোগ দেয়া হয়েছে। স্থানীয় সরকার বিভাগের উপসচিব খোন্দকার ফরহাদ আহমদ স্বাক্ষরিত প্রজ্ঞাপনে বলা হয়, ‘জেলা পরিষদ (সংশোধন) অধ্যাদেশ, ২০২৪’-এর ধারা ৩ দ্বারা জেলা পরিষদ আইন, ২০০০-এর ৮২ক-(১) মোতাবেক নিয়োগপ্রাপ্ত ব্যাক্তিগণকে পরবর্তী আদেশ না দেওয়া পর্যন্ত পূর্ণকালীন প্রশাসক হিসেবে নিয়োগ দেওয়া হলো। এছাড়াও জেলা পরিষদ আইন, ২০০০-এর ধারা ৮২ক(৩) অনুযায়ী তাঁরা চেয়ারম্যানের ক্ষমতা প্রয়োগ ও দায়িত্ব পালন করবেন বলে উল্লেখ করা হয়েছে।

ব্যারিস্টার চৌধুরী ইশরাক আহমদ সিদ্দিকী বিএনপির সাবেক প্রতিমন্ত্রী চৌধুরী তানভীর আহমদ সিদ্দিকীর ছেলে। তাঁর বাড়ি গাজীপুরের কালিয়াকৈর উপজেলায়।

এ বিভাগের আরো সংবাদ
©2020 All rights reserved
Design by: POPULAR HOST BD
themesba-lates1749691102