মঙ্গলবার, ০৮ সেপ্টেম্বর ২০২৬, ১০:৫০ অপরাহ্ন
শিরোনাম :
কাশিনাথপুরে রোটারি ক্লাবের বৃত্তি প্রদান।। শিক্ষার আলো ছড়িয়ে দেওয়ার প্রত্যয়ে সুবিধাবঞ্চিত শিক্ষার্থীদের পাশে রোটারি ক্লাব অব ঢাকা নর্থ ইষ্ট গাজীপুরে বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকীর আলোচনা ঐক্যবদ্ধ থেকে নতুন বাংলাদেশ গড়ার আহ্বান পুনর্বাসনের দাবিতে টঙ্গীতে বস্তিবাসীর মহাসড়ক অবরোধ শ্রীপুরের রাজাবাড়িতে শ্রীকৃষ্ণের জন্মাষ্টমী উদযাপন টঙ্গীতে ASHA প্রকল্পের উদ্বোধনী কর্মশালা টঙ্গীতে গুঁড়িয়ে দেওয়া হলো মাদকের হটস্পট হাজির মাজার বস্তি কাপাসিয়ার চাঁদপুর ইউনিয়নে চেয়ারম্যান পদ প্রার্থী সাইফুল ইসলাম ভূইয়া বিশ্ব বিরামপুরে কাভার্ড ভ্যানের ধাক্কায় এক শ্রমিক নিহত পবিত্র ঈদে মিলাদুন্নবী সাঃ উপলক্ষে টঙ্গীতে দাওয়াতে ইসলামী বাংলাদেশের স্বাগত জুলুস গাজীপুরে ৩০ লাখ টাকা আত্মসাতের অভিযোগে এমদাদুল হকের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা, ধরিয়ে দিলে ৫০ হাজার টাকা পুরস্কার ঘোষণা

গাজীপুরের কাপাসিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স এ স্বাস্থ্যমন্ত্রীর আকস্মিক পরিদর্শন

জাহাঙ্গীর আলম (ব্যুরো প্রধান) কাপাসিয়া গাজীপুর ঃ
  • প্রকাশের সময় : রবিবার, ২২ মার্চ, ২০২৬
  • ২২০ বার পড়া হয়েছে

 

জাহাঙ্গীর আলম (ব্যুরো প্রধান) কাপাসিয়া গাজীপুর ঃ

গাজীপুরের কাপাসিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে আকস্মিক পরিদর্শন করেছেন স্বাস্থ্যমন্ত্রী সরদার সাখাওয়াত হোসেন বকুল। শনিবার (২১ মার্চ) দুপুরে তিনি হাসপাতালের সার্বিক সেবা কার্যক্রম, বিশেষ করে পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে রোগীদের জন্য সরবরাহ করা খাবারের মান সরেজমিনে পর্যালোচনা করেন।

পরিদর্শনের সময় স্বাস্থ্যমন্ত্রী হঠাৎ করে হাসপাতালের রান্নাঘরে প্রবেশ করে রোগীদের জন্য প্রস্তুত খাবার নিজে খেয়ে তার মান যাচাই করেন। পরে তিনি হাসপাতালের বিভিন্ন ওয়ার্ড ঘুরে রোগীদের সঙ্গে কথা বলেন এবং তাদের চিকিৎসা সেবার খোঁজখবর নেন।

এ সময় এক অসচ্ছল গ্যাস্ট্রো রোগীর উন্নত চিকিৎসার প্রয়োজন হলে তাকে রাজধানীর বিশেষায়িত গ্যাস্ট্রো হাসপাতালে স্থানান্তরের ব্যবস্থা করার নির্দেশ দেন তিনি।

হাসপাতালের অনিয়ম ও দুর্নীতি প্রতিরোধে সংশ্লিষ্টদের সতর্ক করে স্বাস্থ্যমন্ত্রী বলেন, সরকারের নির্দেশনা বাস্তবায়নে সবাইকে আন্তরিকভাবে কাজ করতে হবে। দেশের স্বাস্থ্যখাতকে আরও উন্নত ও স্বচ্ছ করতে সম্মিলিত প্রচেষ্টার ওপর তিনি গুরুত্বারোপ করেন।

তিনি আরও জানান, অল্প সময়ের মধ্যেই কাপাসিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সকে আরও আধুনিক ও উন্নত সেবাকেন্দ্রে পরিণত করার উদ্যোগ নেওয়া হবে।

পরিদর্শন শেষে রোগীদের জন্য সরবরাহকৃত খাবারের মান ও হাসপাতালের পরিচ্ছন্নতায় সন্তোষ প্রকাশ করে কর্তৃপক্ষকে ধন্যবাদ জানান স্বাস্থ্যমন্ত্রী।

এ সময় উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা ডা. তামান্না ইসলাম, কাপাসিয়া থানার অফিসার ইনচার্জ মো. শাহিনুর আলম এবং উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মো. হাবিবুর রহমানসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা।

এ বিভাগের আরো সংবাদ
©2020 All rights reserved
Design by: POPULAR HOST BD
themesba-lates1749691102