কালিমুল্লাহ ইকবাল:
বাংলাদেশ নদী বাঁচাও আন্দোলনের ঢাকা জেলা কমিটির সভাপতি ও নিবেদিতপ্রাণ নদীযোদ্ধা অ্যাডভোকেট মজিবুর রহমান হৃদরোগে আক্রান্ত হয়ে ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। গত মঙ্গলবার দিবাগত রাত ১টা ৩০ মিনিটে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।
তাঁর মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছে বাংলাদেশ নদী বাঁচাও আন্দোলনের কেন্দ্রীয় কমিটি। এক শোকবার্তায় সংগঠনের সভাপতি অধ্যাপক আনোয়ার সাদত ও সাধারণ সম্পাদক অ্যাডভোকেট আনোয়ার হোসেন বলেন, নদ-নদী, খাল-বিল ও পরিবেশ রক্ষায় অ্যাডভোকেট মজিবুর রহমানের আপসহীন ভূমিকা ও অবদান চিরস্মরণীয় হয়ে থাকবে। নদী দখল ও দূষণের বিরুদ্ধে তিনি আমৃত্যু সোচ্চার ছিলেন। তাঁর মৃত্যুতে সংগঠনের অপূরণীয় ক্ষতি হয়েছে।
শোকবার্তায় নেতৃবৃন্দ মরহুমের বিদেহী আত্মার মাগফিরাত কামনা করেন এবং শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জানান। একই সঙ্গে তাঁর আদর্শ ও কর্মের ধারাবাহিকতা বজায় রেখে নদী রক্ষার আন্দোলন আরও জোরদার করতে সংগঠনের সর্বস্তরের নেতাকর্মীদের প্রতি আহ্বান জানান।