বুধবার, ৩০ সেপ্টেম্বর ২০২৬, ০৫:১৪ পূর্বাহ্ন
শিরোনাম :
ঢাকার আদালত থেকে ফেরার পথে ‘পিচ্চি রাজা’ পলাতক, ৫ পুলিশ সদস্য সাময়িক বরখাস্ত রাজশাহী জেলার গোদাগাড়ী সার্কেলের সহকারি পুলিশ সুপার (এএসপি)-র বিরুদ্ধে একটি মহল কর্তৃক ভিত্তিহীন ও উদ্দেশ্যপ্রণোদিত মিথ্যা অপপ্রচারে প্রতিবাদ জানিয়েছেন  মাদক নিয়ন্ত্রণে সীমান্তের জনগণেরসহযোগিতা প্রয়োজন সমাজকল্যাণমন্ত্রী কাপাসিয়া মডেল স্কুল অ্যান্ড কলেজে মেধা ও সৃজনশীলতা উৎসব অনুষ্ঠিত জমি সংক্রান্ত বিরোধের জেরে অবসরপ্রাপ্ত সার্জেন্টকে হত্যাচেষ্টার অভিযোগ বিরামপুরে রক্ষণাবেক্ষনের অভাবে ধ্বংসের দিকে জমিদারবাড়ি গাজীপুর কৃষি বিশ্ববিদ্যালয়ে শিশুদের পরিবেশ দূষণের প্রভাব নিয়ে পলিসি ডায়ালগ দেশনেত্রী মরহুমা বেগম খালেদা জিয়া স্মৃতি গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট উপলক্ষে সামগ্রী বিতরন লায়ন্স ক্লাব অব ঢাকা সাভারের উদ্যোগে ২৬ জনের বিনামূল্যে ছানি অপারেশন সম্পূর্ণ রাজশাহী জেলা পুলিশের বিশেষ কল্যাণ সভা অনুষ্ঠিত

ঢাকার আদালত থেকে ফেরার পথে ‘পিচ্চি রাজা’ পলাতক, ৫ পুলিশ সদস্য সাময়িক বরখাস্ত

গাজীপুর প্রতিনিধি:
  • প্রকাশের সময় : সোমবার, ২৮ সেপ্টেম্বর, ২০২৬
  • ৩১ বার পড়া হয়েছে

 

গাজীপুর প্রতিনিধি:
ঢাকার আদালতে হাজিরা শেষে গাজীপুরের কাশিমপুর কেন্দ্রীয় কারাগারে ফেরার পথে ২৫ মামলার আসামি রাজা ওরফে ‘পিচ্চি রাজা’ পালিয়ে যাওয়ার ঘটনায় প্রিজন ভ্যানের চালকসহ পাঁচ পুলিশ সদস্যকে সাময়িক বরখাস্ত করা হয়েছে। একই সঙ্গে ঘটনার কারণ ও দায়িত্বে কোনো ধরনের অবহেলা ছিল কি না, তা খতিয়ে দেখতে তদন্ত কমিটি গঠন করেছে গাজীপুর মেট্রোপলিটন পুলিশ।
সোমবার (২৮ সেপ্টেম্বর) সকালে গাজীপুর মেট্রোপলিটন পুলিশের ভারপ্রাপ্ত কমিশনার মোহাম্মদ তাহেরুল হক চৌহান বিষয়টি নিশ্চিত করেন। তিনি জানান, আসামি পলায়নের ঘটনায় দায়িত্বে থাকা পাঁচ পুলিশ সদস্যকে সাময়িক বরখাস্ত করা হয়েছে। সিটিএসবির মাধ্যমে ঘটনার তদন্ত কার্যক্রম পরিচালনা করা হবে।
বরখাস্ত হওয়া পুলিশ সদস্যরা হলেন—এসআই (এবি) প্রবীর কুমার, কনস্টেবল মো. জাকির, সাকিব, শাকিল এবং প্রিজন ভ্যানের চালক নায়েক কামাল।
পুলিশ ও কারাগার সূত্র জানায়, রোববার সকালে রাজা ওরফে ‘পিচ্চি রাজাকে’ প্রিজন ভ্যানে করে ঢাকার আদালতে নেওয়া হয়। আদালতে হাজিরা শেষে কাশিমপুর কেন্দ্রীয় কারাগার-১-এ ফেরার পথে গাজীপুরের নাওজোড় এলাকায় পৌঁছালে তিনি শৌচাগারে যাওয়ার কথা জানান। পরে দায়িত্বে থাকা পুলিশ সদস্যরা তাকে একটি শৌচাগারে নিয়ে গেলে সুযোগ বুঝে কৌশলে পালিয়ে যান তিনি।
পলাতক আসামিকে গ্রেপ্তারে আইনশৃঙ্খলা বাহিনীর বিভিন্ন ইউনিট অভিযান চালাচ্ছে।
পুলিশ সূত্রে জানা যায়, চলতি বছরের ১৯ মে মোহাম্মদপুর এলাকা থেকে মাদক কারবারের সঙ্গে জড়িত থাকার অভিযোগে রাজা ওরফে ‘পিচ্চি রাজাকে’ গ্রেপ্তার করা হয়। তার বিরুদ্ধে মাদক ও অস্ত্রসহ ২০ থেকে ২৫টি মামলা রয়েছে বলে জানিয়েছে পুলিশ।

এ বিভাগের আরো সংবাদ
©2020 All rights reserved
Design by: POPULAR HOST BD
themesba-lates1749691102