
সানাউল্লাহ,তানোর (রাজশাহী ) প্রতিনিধি:
রাজশাহী জেলার গোদাগাড়ী সার্কেল এএসপি মো:আ:সালাম এর বিরুদ্ধে ভিত্তিহীন ও উদ্দেশ্যপ্রণোদিত অপপ্রচারের অভিযোগ
উঠেছে।
গোদাগাড়ী সার্কেল এএসপি-র বিরুদ্ধে অপপ্রচারের বিরুদ্ধে সঠিক তথ্য উপস্থাপন ও আইনি বিষয়ে ঘোলাটে ও জন বান্ধব নয় ।
সম্প্রতি কিছু স্বার্থান্বেষী ও অপরাধচক্রের সাথে যুক্ত ব্যক্তি রাজশাহী জেলার গোদাগাড়ী সার্কেলের সহকারি পুলিশ সুপার (এএসপি)আ:সালাম-র সুনাম ক্ষুণ্ণ করতে সামাজিক যোগাযোগমাধ্যম ও স্থানীয়ভাবে নানা মিথ্যা তথ্য ছড়াচ্ছে। অপরাধমূলক কর্মকাণ্ড এবং অবৈধ বাণিজ্যের বিরুদ্ধে আইনশৃঙ্খলা বাহিনীর জিরো টলারেন্স নীতি ও কঠোর পদক্ষেপের কারণে ও ফ্যাসিস্ট দের বিরুদ্ধে আইনি প্রক্রিয়া করায় একটি মহল বিভ্রান্তি সৃষ্টির চেষ্টা চালাচ্ছে।
এ ধরনের অপপ্রচার কেবল একজন সরকারি কর্মকর্তার ব্যক্তিভাবমূর্তিতে আঘাত হানছে না, বরং এলাকার আইন প্রয়োগকারী সংস্থার স্বাভাবিক কার্যক্রম ও আইনশৃঙ্খলা রক্ষা প্রক্রিয়াকে ব্যাহত করার অপচেষ্টা মাত্র। সুতরাং, এই অপপ্রচারে বিভ্রান্ত না হয়ে এর পেছনে জড়িত চক্রটিকে চিহ্নিত করে কঠোর আইনি ব্যবস্থা গ্রহণের জন্য জোর দাবি গোদাগাড়ী ও তানোর এর সাধারণ জনগণের। এইসব মিথ্যা অপপ্রচার ও বিভ্রান্তির ছড়ানোর প্রতিবাদ জানিয়েছেন গোদাগাড়ী সার্কেল (এএসপি) মো:আ:সালাম।