বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ০৭:১৫ অপরাহ্ন
শিরোনাম :
মাদক নিয়ন্ত্রণে সীমান্তের জনগণেরসহযোগিতা প্রয়োজন সমাজকল্যাণমন্ত্রী কাপাসিয়া মডেল স্কুল অ্যান্ড কলেজে মেধা ও সৃজনশীলতা উৎসব অনুষ্ঠিত জমি সংক্রান্ত বিরোধের জেরে অবসরপ্রাপ্ত সার্জেন্টকে হত্যাচেষ্টার অভিযোগ বিরামপুরে রক্ষণাবেক্ষনের অভাবে ধ্বংসের দিকে জমিদারবাড়ি গাজীপুর কৃষি বিশ্ববিদ্যালয়ে শিশুদের পরিবেশ দূষণের প্রভাব নিয়ে পলিসি ডায়ালগ দেশনেত্রী মরহুমা বেগম খালেদা জিয়া স্মৃতি গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট উপলক্ষে সামগ্রী বিতরন লায়ন্স ক্লাব অব ঢাকা সাভারের উদ্যোগে ২৬ জনের বিনামূল্যে ছানি অপারেশন সম্পূর্ণ রাজশাহী জেলা পুলিশের বিশেষ কল্যাণ সভা অনুষ্ঠিত তানোরে ৭০ পিস ইয়াবাসহ আটক ১ বিরামপুরে কিশোরকণ্ঠ মেধাবৃত্তি পরীক্ষা–২০২৬ এর শুভ উদ্বোধন

কাপাসিয়া মডেল স্কুল অ্যান্ড কলেজে মেধা ও সৃজনশীলতা উৎসব অনুষ্ঠিত

জাহাঙ্গীর আলম, কাপাসিয়া, (গাজীপুর) প্রতিনিধিঃ
  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর, ২০২৬
  • ১৬ বার পড়া হয়েছে

 

জাহাঙ্গীর আলম, কাপাসিয়া, (গাজীপুর) প্রতিনিধিঃ

গাজীপুরের কাপাসিয়া মডেল স্কুল অ্যান্ড কলেজের উদ্যোগে মেধা ও সৃজনশীলতা উৎসব-২০২৬ অনুষ্ঠিত হয়েছে। গতকাল সকাল ১০টায় বিদ্যালয় প্রাঙ্গণে আয়োজিত এ অনুষ্ঠানে শিক্ষার্থী, শিক্ষক, অভিভাবক ও বিভিন্ন শ্রেণি-পেশার অতিথিরা অংশ নেন।
‎অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কাপাসিয়া উপজেলা বিএনপির আহ্বায়ক শাহ রিয়াজুল হান্নান। প্রতিষ্ঠানের প্রতিষ্ঠাতা সভাপতি আরিফ পাঠানের সভাপতিত্বে অনুষ্ঠানে উদ্বোধক হিসেবে উপস্থিত ছিলেন গাজীপুর জেলা নায়েবে আমির মো. সেফাউল হক।
‎বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কাপাসিয়া ইউনিয়ন বিএনপির সভাপতি সেলিম হোসেন আরজু ও সাধারণ সম্পাদক আজগর হোসেন খান। আমন্ত্রিত অতিথিদের মধ্যে ছিলেন কাপাসিয়া প্রেসক্লাবের সভাপতি এফএম কামাল হোসেন, আফজল হোসেন সৈয়দ মেম্বার, সাংবাদিক সফিকুল আলম সবুজ, উপজেলা সিনিয়র যুব বিষয়ক সম্পাদক আমিনুর রহমান, সাংবাদিক আব্দুল কাইয়ুম এবং হেলথ কেয়ার ডায়াগনস্টিক সেন্টারের প্রতিষ্ঠাতা ও সাংবাদিক জাহাঙ্গীর আলমসহ আরও অনেকে।
‎অনুষ্ঠানে শিক্ষার্থীদের মেধা, সৃজনশীলতা ও বিভিন্ন ক্ষেত্রে তাদের প্রতিভা বিকাশের ওপর গুরুত্বারোপ করা হয়। এ সময় অতিথিরা শিক্ষার্থীদের পড়াশোনার পাশাপাশি নৈতিক মূল্যবোধ, মানবিকতা ও সামাজিক দায়িত্ববোধ অর্জনের আহ্বান জানান।
‎প্রধান অতিথির বক্তব্যে শাহ রিয়াজুল হান্নান বলেন, অল্প সময়ের মধ্যেই কাপাসিয়া মডেল স্কুল অ্যান্ড কলেজ সুনাম অর্জন করতে সক্ষম হয়েছে। শিক্ষার্থীদের মেধা ও সৃজনশীলতা বিকাশে প্রতিষ্ঠানের এ ধরনের উদ্যোগ ভবিষ্যৎ প্রজন্মকে আরও এগিয়ে নিতে ভূমিকা রাখবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন।
‎তিনি বলেন, শুধু জ্ঞান ও মেধা অর্জন করলেই একজন শিক্ষার্থী পরিপূর্ণ মানুষ হয়ে ওঠে না। শিক্ষার্থীদের প্রকৃত মানুষ হিসেবে গড়ে উঠতে হবে। সমাজের মানুষের পাশে দাঁড়ানো, অন্যকে সহযোগিতা করা এবং দেশের উন্নয়নে ভূমিকা রাখার মানসিকতা তৈরি করতে হবে। তাহলেই শিক্ষাজীবনের সার্থকতা অর্জিত হবে।
‎অনুষ্ঠানের একপর্যায়ে কৃতি শিক্ষার্থীদের হাতে বিশেষ সম্মাননা তুলে দেওয়া হয়। এতে শিক্ষার্থীদের মধ্যে উৎসাহ ও আনন্দের সৃষ্টি হয়।
‎অনুষ্ঠানে আরও বক্তব্য দেন গাজীপুর জেলা নায়েবে আমির মো. সেফাউল হক, সেলিম হোসেন আরজু, আজগর হোসেন খান এবং সাংবাদিক বেলায়েত হোসেন শামীম। বক্তারা শিক্ষার্থীদের মেধা ও সৃজনশীলতা বিকাশে শিক্ষাপ্রতিষ্ঠান, শিক্ষক ও অভিভাবকদের সম্মিলিতভাবে কাজ করার ওপর গুরুত্বারোপ করেন।
‎অনুষ্ঠানে বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থী, অভিভাবক এবং স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।

এ বিভাগের আরো সংবাদ
©2020 All rights reserved
Design by: POPULAR HOST BD
themesba-lates1749691102