নাজমুল শিকদার, কাশিমপুর (গাজীপুর) প্রতিনিধি:
গাজীপুরের কাশিমপুরে অভিযান চালিয়ে ৮ কেজি গাঁজাসহ দুইজনকে আটক করেছে কাশিমপুর থানা পুলিশ। রোববার (১৩ সেপ্টেম্বর) এ অভিযান পরিচালনা করা হয়।
পুলিশ সূত্রে জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে কাশিমপুর থানা পুলিশের একটি দল অভিযান চালিয়ে ওই দুইজনকে আটক করে। এ সময় তাদের কাছ থেকে ৮ কেজি গাঁজা উদ্ধার করা হয়
আটক ব্যক্তিদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে আইনগত ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়া চলছে বলে জানা গেছে।
এ বিষয়ে কাশিমপুর থানা পুলিশের পক্ষ থেকে জানানো হয়, মাদকবিরোধী অভিযান অব্যাহত রয়েছে। মাদক ব্যবসা ও সরবরাহের সঙ্গে জড়িতদের বিরুদ্ধে আইন অনুযায়ী কঠোর ব্যবস্থা নেওয়া হবে।