মঙ্গলবার, ০৮ সেপ্টেম্বর ২০২৬, ০৩:৫৬ পূর্বাহ্ন
শিরোনাম :
কাশিনাথপুরে রোটারি ক্লাবের বৃত্তি প্রদান।। শিক্ষার আলো ছড়িয়ে দেওয়ার প্রত্যয়ে সুবিধাবঞ্চিত শিক্ষার্থীদের পাশে রোটারি ক্লাব অব ঢাকা নর্থ ইষ্ট গাজীপুরে বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকীর আলোচনা ঐক্যবদ্ধ থেকে নতুন বাংলাদেশ গড়ার আহ্বান পুনর্বাসনের দাবিতে টঙ্গীতে বস্তিবাসীর মহাসড়ক অবরোধ শ্রীপুরের রাজাবাড়িতে শ্রীকৃষ্ণের জন্মাষ্টমী উদযাপন টঙ্গীতে ASHA প্রকল্পের উদ্বোধনী কর্মশালা টঙ্গীতে গুঁড়িয়ে দেওয়া হলো মাদকের হটস্পট হাজির মাজার বস্তি কাপাসিয়ার চাঁদপুর ইউনিয়নে চেয়ারম্যান পদ প্রার্থী সাইফুল ইসলাম ভূইয়া বিশ্ব বিরামপুরে কাভার্ড ভ্যানের ধাক্কায় এক শ্রমিক নিহত পবিত্র ঈদে মিলাদুন্নবী সাঃ উপলক্ষে টঙ্গীতে দাওয়াতে ইসলামী বাংলাদেশের স্বাগত জুলুস গাজীপুরে ৩০ লাখ টাকা আত্মসাতের অভিযোগে এমদাদুল হকের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা, ধরিয়ে দিলে ৫০ হাজার টাকা পুরস্কার ঘোষণা

কালিয়াকৈরে বাসের পেছনে গরুবাহী ট্রাকের ধাক্কা, নিহত ২ আহত ৩

গাজীপুর প্রতিনিধি:
  • প্রকাশের সময় : রবিবার, ১৬ আগস্ট, ২০২৬
  • ৯৩ বার পড়া হয়েছে

গাজীপুর প্রতিনিধি:

গাজীপুরের কালিয়াকৈর বাইপাস এলাকায় একটি বাসের পেছনে গরুবাহী ট্রাকের ধাক্কায় দুইজন নিহত ও তিনজন আহত হয়েছেন। এ ঘটনায় একটি গরু ঘটনাস্থলেই মারা গেছে। আহত তিনটি গরুকে পরে জবাই করে দেওয়া হয়েছে বলে স্থানীয় সূত্রে জানা গেছে।
শনিবার (১৫ আগস্ট) সন্ধ্যা ৭টার দিকে কালিয়াকৈর বাইপাস এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
স্থানীয় প্রত্যক্ষদর্শীরা জানান, বিকেলে গরুবাহী ট্রাকটি বাইপাস সড়ক দিয়ে যাওয়ার সময় নিয়ন্ত্রণ হারিয়ে সামনে থাকা একটি বাসের পেছনে সজোরে ধাক্কা দেয়। এতে ট্রাকের সামনের অংশ দুমড়েমুচড়ে যায়। ধাক্কার তীব্রতায় ঘটনাস্থলেই দুইজনের মৃত্যু হয়। এ সময় আরও তিনজন আহত হন।
নিহতদের মধ্যে হানিফ (৩০) নামে এক গরুর ব্যবসায়ী এবং আলমগীর নামে ট্রাকচালক রয়েছেন বলে প্রাথমিকভাবে জানা গেছে। তবে নিহতদের পূর্ণাঙ্গ পরিচয় ও ঠিকানা এখনো নিশ্চিত হওয়া যায়নি।
দুর্ঘটনায় ট্রাকে থাকা একটি গরু ঘটনাস্থলেই মারা যায়। পরে আহত অবস্থায় থাকা আরও তিনটি গরুকে জবাই করে দেওয়া হয়েছে বলে স্থানীয়রা জানান।
কালিয়াকৈর হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাফর আলী খান জানান, দুর্ঘটনায় ঘটনাস্থলেই দুইজন নিহত হয়েছেন। প্রাথমিকভাবে তাদের পরিচয় নিশ্চিত হওয়া যায়নি। মরদেহ ময়নাতদন্তের জন্য গাজীপুর শহীদ তাজউদ্দীন আহমেদ মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।
তিনি আরও জানান, দুর্ঘটনায় আহত তিনজনকে উদ্ধার করে চিকিৎসার জন্য হাসপাতালে পাঠানো হয়েছে। দুর্ঘটনার কারণে কিছু সময় সড়কে যান চলাচল ব্যাহত হলেও পরে পরিস্থিতি স্বাভাবিক হয়।

এ বিভাগের আরো সংবাদ
©2020 All rights reserved
Design by: POPULAR HOST BD
themesba-lates1749691102