বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬, ১০:৩৬ পূর্বাহ্ন
শিরোনাম :
রাজশাহী জেলা পুলিশের বিশেষ কল্যাণ সভা অনুষ্ঠিত তানোরে ৭০ পিস ইয়াবাসহ আটক ১ বিরামপুরে কিশোরকণ্ঠ মেধাবৃত্তি পরীক্ষা–২০২৬ এর শুভ উদ্বোধন ৮ কেজি গাঁজাসহ দুইজনকে আটক করেছে কাশিমপুর থানা পুলিশ মাদক বিক্রিতে রাজি না হওয়ায় মিথ্যা মামলা দিয়ে হয়রানির অভিযোগে সংবাদ সম্মেলন গাজীপুর খাদ্য অধিদপ্তরে নিরাপত্তা প্রহরীর বিরুদ্ধে ঘুষ ও অনিয়মের অভিযোগে প্রকাশিত সংবাদের প্রতিবাদ বিরামপুর সহ পাচ উপজেলা স্কুল ফিডিংয়ের আওতায় ৬৫ হাজার শিক্ষার্থী বিরামপুরে ট্রাকের চাকায় পিষ্ট হয়ে মা ও মেয়ে নিহতঃ কাশিনাথপুরে রোটারি ক্লাবের বৃত্তি প্রদান।। শিক্ষার আলো ছড়িয়ে দেওয়ার প্রত্যয়ে সুবিধাবঞ্চিত শিক্ষার্থীদের পাশে রোটারি ক্লাব অব ঢাকা নর্থ ইষ্ট গাজীপুরে বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকীর আলোচনা ঐক্যবদ্ধ থেকে নতুন বাংলাদেশ গড়ার আহ্বান

গাজীপুরের কালীগঞ্জে বাড়িতে ঢুকে কুপিয়ে গৃহবধূকে হত্যা, শিশুসহ আহত -৩

লুৎফর রহমান:
  • প্রকাশের সময় : শনিবার, ১৫ আগস্ট, ২০২৬
  • ৯৬ বার পড়া হয়েছে

 

লুৎফর রহমান:

গাজীপুরের কালীগঞ্জে ওয়াশরুমের ভেন্টিলেটর ভেঙ্গে এক ব্যবসায়ীর বসত বাড়িতে ‘ডাকাত বেশে’ ঢুকে কুপিয়ে এক গৃহবধূকে হত্যা করেছে
বলে সংবাদ পাওয়া গেছে। এ সময় শিশুসহ আরো ৩ জনকে এলোপাথাড়ি কুপিয়ে আহত করে দুর্বৃত্তরা।
গুরুতর রক্তাক্ত যখম ও আহত অবস্থায় তাদেরকে উদ্ধার করে মঠবাড়ি ডিভাইন মারসি হাসপাতালে নিয়ে যায়। পরে হাসপাতালে চিকিৎসা রতবস্থায় ৩ সন্তানের জননী কামরুন নাহার আক্তার (৩৫) মারা যান।
নিহত নগর বেলা গায়েনবাড়ি এলাকার বাসিন্দা রড-সিমেন্ট ব্যবসায়ী মঞ্জুরুল ইসলামের (৪১) স্ত্রী। হামলায় গুরুতর আহত হয়েছেন মঞ্জুরুল ইসলাম এবং তাঁর স্কুল পড়ুয়া মেয়ে সানজিদা আক্তার মিম (১৬) ও শিশু শিক্ষার্থী জান্নাতুল মাওয়া রোজা (৮)।
আহত শিশু শিক্ষার্থী বাড়িতে থাকলেও বাবা ও মেয়ে ঢাকা এভার কেয়ার হাসপাতালে ভর্তি রয়েছেন। এদের মধ্যে ব্যবসায়ী মনজুরুল ইসলামে অবস্থা আশঙ্কার জনক আইসিউতে ভর্তি রয়েছেন।
ঘটনাটি ঘটেছে শুক্রবার দিবাগত রাত সোয়া ৩ টার দিকে উপজেলার নাগরী ইউনিয়নের নগরবেলা তেতুইতলা এলাকার ব্যবসায়ী মঞ্জুরুল ইসলামের বাড়িতে ।
খবর পেয়ে শনিবার সকালে গাজীপুরের পুলিশ সুপারসহ অন্যান্য কর্মকর্তা ঘটনাস্থল পরিদর্শন করেন।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানাযায়, শুক্রবার দিবাগত রাত সোয়া ৩টার (শনিবার ভোরের) দিকে মঞ্জুরুল ইসলামের ওয়াশরুমের ভেন্টিলেটর ভেঙ্গে টিনশেড বাড়ির ভেতরে ঢুকে দুর্বৃত্তরা। এ সময় আশপাশের কয়েকটি বাড়ির বাসিন্দাদেরও অবরুদ্ধ করে রাখে তারা।

বাড়িতে ঢুকেই দুর্বৃত্তরা দেশীয় অস্ত্র দিয়ে তাঁদের কোপাতে শুরু করে। এ সময় ডাক চিৎকারে আশপাশের লোকজন এগিয়ে আসতে শুরু করলে দুর্বৃত্তরা পালিয়ে যায়। ততক্ষণে মঞ্জুরুল ইসলামের স্ত্রী মারা যান।
অতিরিক্ত পুলিশ সুপার মোঃ আসাদুজ্জামান ও ওসি জাকির হোসেন বলেন-দুর্বৃত্তদের হামলায় এক গৃহবধূ নিহত হয়েছেন। এ ছাড়া গুরুতর আহত তাঁর স্বামী ও মেয়েরা হাসপাতালে ভর্তি রয়েছেন।
তিনি বলেন, বাড়ির ভেতরের আসবাবপত্র, টাকাসহ অন্যান্য জিনিসপত্র অক্ষত রয়েছে।
তবে ধারণা করা হচ্ছে পূর্বপরিকল্পিত কোন শত্রুতার জেরে এ ঘটনাটি ঘটতে পারে।
এই ঘটনার সাথে জড়িতের অবিলম্বে গ্রেফতার করে আইনের আওতায় আনা হবে।
বিষয়টি গুরুত্বের সঙ্গে বিবেচনা করে তদন্ত কার্যক্রম শুরু হয়েছে। ক্রাইমসিন ইউনিট, পিবিআই, ডিবি পুলিশ সদস্যরা ঘটনাস্থল পরিদর্শন করছেন।
ঘটনায় জড়িতদের শনাক্তের চেষ্টা চলছে বলেও জানিয়েছেন পুলিশের ঊর্ধ্বতন কর্তৃপক্ষ।

স্থানীয়রা জানান -আমরা আতঙ্কে রয়েছি, আইন শৃঙ্খলা চরম অবনতি, প্রতিনিয়তই চুরি ছিনতায়ের ঘটনা ঘটছে। তবে এটা ডাকাতি না, দুর্বৃত্তের হামলা দ্বিধা দ্বন্দ্বে আছি ?

এ বিভাগের আরো সংবাদ
©2020 All rights reserved
Design by: POPULAR HOST BD
themesba-lates1749691102