মঙ্গলবার, ২৮ জুলাই ২০২৬, ০৩:৫৭ পূর্বাহ্ন
শিরোনাম :
স্কুলের টিফিনের রুটিতে ব্লেড, টঙ্গীতে কারখানা পরিদর্শনে তদন্ত কমিটি গাসিকের ৫,১০২ কোটি টাকার প্রস্তাবিত বাজেট ঘোষণা ।। নাগরিক সেবা ও উন্নয়ন প্রকল্পে গুরুত্ব, ব্যয়ের প্রস্তাব ২,৪৮০ কোটি টাকা গাজীপুরের সালনায় কম্পিউটার ব্যবসায়ী সোহরাবের উপর হামলার অভিযোগ, দোকান ভাঙচুর বিরামপুরে আঞ্চলিক ক্যাম্পাস ভবনের স্থান পরিদর্শনে জাতীয় বিশ্ববিদ্যালয়ের ভিসিঃ গাজীপুর মহানগর এলাকায় “মাদক বিরোধী সুধী সমাবেশ” গাজীপুরে টঙ্গীর হাজী মাজার বস্তিতে রাতে অভিযান, আটক ৪০ ১ আইচগাতী ইউনিয়নের ৬ ওয়ার্ড বাসীকে বিশ্বকাপ খেলা উপলক্ষে শুভেচ্ছা ও অভিনন্দন মেম্বার পদপ্রার্থী- শেখ সোহাগ ইসলাম মাদক মামলার জেরে প্রতিশোধের অভিযোগ: শ্রীপুরে প্রকাশ্যে ছুরিকাঘাতে যুবক গুরুতর আহত, অভিযুক্ত গ্ৰেফতার গাজীপুর সিটিতে বর্জ্য ব্যবস্থাপনার টেন্ডার নিয়ে বিতর্ক: তদন্ত ও কঠোর কর্মসূচির হুঁশিয়ারি কাপাসিয়ায় “জুলাই শহিদ দিবস ও জুলাই গণ-অভ্যুত্থান দিবস ২০২৬” পালন উপলক্ষে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত

স্কুলের টিফিনের রুটিতে ব্লেড, টঙ্গীতে কারখানা পরিদর্শনে তদন্ত কমিটি

টঙ্গী (গাজীপুর) প্রতিনিধি:
  • প্রকাশের সময় : সোমবার, ২৭ জুলাই, ২০২৬
  • ৩০ বার পড়া হয়েছে

 

টঙ্গী (গাজীপুর) প্রতিনিধি:-
বরিশালের গৌরনদীতে হরিসেনা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের জন্য সরবরাহ করা টিফিনের রুটির ভেতর থেকে ধারালো ব্লেড উদ্ধারের ঘটনায় খাদ্য উৎপাদন ও সরবরাহকারী প্রতিষ্ঠান টঙ্গীর কোকোলা ফুড প্রোডাক্ট লিমিটেডের কারখানা পরিদর্শন করেছে তদন্ত কমিটি।

শনিবার (২৫ জুলাই) দুপুর থেকে রাত ৯টা পর্যন্ত তদন্ত কমিটির সদস্যরা কারখানার বিভিন্ন সেকশন ঘুরে দেখেন এবং আলামত সংগ্রহ করেন।

এ সময় উপস্থিত ছিলেন, গৌরনদী উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. ইব্রাহীম, তদন্ত কমিটির আহ্বায়ক গৌরনদী উপজেলা কৃষি কর্মকর্তা সেকেন্দার শেখ, কমিটির সদস্য উপজেলা মেডিকেল অফিসার সৌভিক সরকার, উপজেলা স্যানিটারি ইন্সপেক্টর শংকর কুমার দাশ এবং কমিটির সদস্যসচিব উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা এ কে এম নুরুল আলম মৃধা।

পরিদর্শন শেষে তদন্ত কমিটির সদস্যরা বলেন, গত ২২ জুলাই বরিশাল জেলার গৌরনদী উপজেলার হরিসেনা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের টিফিনের রুটির ভেতরে ব্লেড পাওয়া যায়। এ ঘটনায় শিক্ষার্থী ও অভিভাবকদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে। বিষয়টি জানাজানি হলে ঘটনার কারণ উদ্ঘাটনে তদন্ত কমিটি গঠন করা হয়। তদন্ত কার্যক্রমের অংশ হিসেবে খাদ্য উৎপাদন ও সরবরাহকারী প্রতিষ্ঠানে সরেজমিন পরিদর্শন করা হয়েছে। এ সময় প্রতিষ্ঠান থেকে বিভিন্ন আলামত সংগ্রহ করা হয়েছে। বিস্তারিত তদন্ত শেষে প্রতিবেদন জমা দেওয়া হবে।

অপরদিকে কারখানার ব্যবস্থাপক আব্দুজ জাহের বলেন, আন্তর্জাতিক মান নিয়ন্ত্রণ পদ্ধতির মাধ্যমে কোকোলা ফুড প্রোডাক্ট খাদ্যপণ্য উৎপাদন করে। চলমান উৎপাদন পদ্ধতিতে কোনোভাবেই খাবারের ভেতরে এ ধরনের ধারালো ব্লেড যাওয়ার সুযোগ নেই। উক্ত ঘটনার সুষ্ঠু তদন্তের মাধ্যমে প্রকৃত সত্য উদ্ঘাটন করে মূল অপরাধীদের শাস্তির আওতায় আনার দাবি জানান তিনি।

উল্লেখ্য, গত ২২ জুলাই বরিশালের গৌরনদী হরিসেনা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রথম শ্রেণির এক ছাত্রী টিফিন খাওয়ার সময় রুটি ছিঁড়তে গিয়ে ভেতরে একটি ধারালো ব্লেড দেখতে পেয়ে তাৎক্ষণিকভাবে বিষয়টি বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষককে অবহিত করে।
#

এ বিভাগের আরো সংবাদ
©2020 All rights reserved
Design by: POPULAR HOST BD
themesba-lates1749691102