রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬, ১০:১৬ অপরাহ্ন
শিরোনাম :
লায়ন্স ক্লাব অব ঢাকা সাভারের উদ্যোগে ২৬ জনের বিনামূল্যে ছানি অপারেশন সম্পূর্ণ রাজশাহী জেলা পুলিশের বিশেষ কল্যাণ সভা অনুষ্ঠিত তানোরে ৭০ পিস ইয়াবাসহ আটক ১ বিরামপুরে কিশোরকণ্ঠ মেধাবৃত্তি পরীক্ষা–২০২৬ এর শুভ উদ্বোধন ৮ কেজি গাঁজাসহ দুইজনকে আটক করেছে কাশিমপুর থানা পুলিশ মাদক বিক্রিতে রাজি না হওয়ায় মিথ্যা মামলা দিয়ে হয়রানির অভিযোগে সংবাদ সম্মেলন গাজীপুর খাদ্য অধিদপ্তরে নিরাপত্তা প্রহরীর বিরুদ্ধে ঘুষ ও অনিয়মের অভিযোগে প্রকাশিত সংবাদের প্রতিবাদ বিরামপুর সহ পাচ উপজেলা স্কুল ফিডিংয়ের আওতায় ৬৫ হাজার শিক্ষার্থী বিরামপুরে ট্রাকের চাকায় পিষ্ট হয়ে মা ও মেয়ে নিহতঃ কাশিনাথপুরে রোটারি ক্লাবের বৃত্তি প্রদান।। শিক্ষার আলো ছড়িয়ে দেওয়ার প্রত্যয়ে সুবিধাবঞ্চিত শিক্ষার্থীদের পাশে রোটারি ক্লাব অব ঢাকা নর্থ ইষ্ট

শিক্ষা প্রতিষ্ঠানের খেলার মাঠ উন্মুক্ত রাখতে কাপাসিয়ায় মতবিনিময় সভা

জাহাঙ্গীর আলম (ব্যুরো প্রধান) কাপাসিয়া ,গাজীপুর ঃ
  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ৯ এপ্রিল, ২০২৬
  • ৩৮৪ বার পড়া হয়েছে

 

জাহাঙ্গীর আলম (ব্যুরো প্রধান) কাপাসিয়া ,গাজীপুর ঃ

শিক্ষার্থীদের খেলাধুলায় উৎসাহিত করা এবং শিক্ষা প্রতিষ্ঠানের খেলার মাঠ  সংরক্ষণ ও সঠিক ব্যবহার নিশ্চিত করতে গাজীপুরের কাপাসিয়ায় এক  মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।

উপজেলা প্রশাসনের  উদ্যোগে বুধবার (৮ এপ্রিল) দুপুরে উপজেলা পরিষদ  সভাকক্ষে আয়োজিত এ  সভায় উপজেলার সকল  শিক্ষা প্রতিষ্ঠান  প্রধানরা  অংশ নেন ।

সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহীৈজ কর্তরর্মকর্তা (ইউএনও) ডাঃ তামান্না তাসনীম।
সভায় জানানো হয়,  সরকারের নির্দেশনা  অনুযায়ী স্কুল, কলেজ ও  মাদ্রাসার খেলার মাঠ  সংরক্ষণ, ব্যবহার
নিশ্চিতকরণ এবং নিয়মিত খেলাধুলা কার্যক্রম
বাস্তবায়নের ওপর  গুরুত্বারোপ করা হচ্ছে।

আলোচনা সভায় সহকারী কমিশনার (ভূমি)  মোঃ নাহিদুল হক,  উপজেলা মাধ্যমিক শিক্ষা  কর্মকর্তা আব্দুল আরিফ  সরকার, উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা  রমিতা ইসলাম,  থানার সেকেন্ড অফিসার মোঃ আমিনুল ইসলাম সহ বিভিন্ন দপ্তরের  কর্মকর্তারা উপস্থিত ছিলেন। এছাড়াও স্থানীয়  রাজনৈতিক নেতৃবৃন্দ ও  বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের  শিক্ষকরা সভায় অংশগ্রহণ করেন।

সভায় বক্তব্য রাখতে গিয়ে  ইউএনও ডাঃ তামান্না  তাসনীম বলেন, শিক্ষা  প্রতিষ্ঠানের ছুটির পর  খেলার মাঠ শিক্ষার্থীদের  জন্য উন্মুক্ত রাখতে হবে,  যাতে তারা নিয়মিত  খেলাধুলায় অংশ নিতে পারে এবং পাশাপাশি সাধারণ  জনগণও যেন এ সুবিধা  ভোগ করতে পারে, সে  বিষয়ে সংশ্লিষ্ট সকলের  সহযোগিতা কামনা করেন তিনি।
উপজেলা প্রশাসন আশা  প্রকাশ করেছে, এ উদ্যোগ বাস্তবায়নের মাধ্যমে  শিক্ষার্থীদের শারীরিক ও  মানসিক বিকাশে ইতিবাচক প্রভাব  পড়বে।

 

এ বিভাগের আরো সংবাদ
©2020 All rights reserved
Design by: POPULAR HOST BD
themesba-lates1749691102