সোমবার, ২১ সেপ্টেম্বর ২০২৬, ১০:১৬ অপরাহ্ন
শিরোনাম :
লায়ন্স ক্লাব অব ঢাকা সাভারের উদ্যোগে ২৬ জনের বিনামূল্যে ছানি অপারেশন সম্পূর্ণ রাজশাহী জেলা পুলিশের বিশেষ কল্যাণ সভা অনুষ্ঠিত তানোরে ৭০ পিস ইয়াবাসহ আটক ১ বিরামপুরে কিশোরকণ্ঠ মেধাবৃত্তি পরীক্ষা–২০২৬ এর শুভ উদ্বোধন ৮ কেজি গাঁজাসহ দুইজনকে আটক করেছে কাশিমপুর থানা পুলিশ মাদক বিক্রিতে রাজি না হওয়ায় মিথ্যা মামলা দিয়ে হয়রানির অভিযোগে সংবাদ সম্মেলন গাজীপুর খাদ্য অধিদপ্তরে নিরাপত্তা প্রহরীর বিরুদ্ধে ঘুষ ও অনিয়মের অভিযোগে প্রকাশিত সংবাদের প্রতিবাদ বিরামপুর সহ পাচ উপজেলা স্কুল ফিডিংয়ের আওতায় ৬৫ হাজার শিক্ষার্থী বিরামপুরে ট্রাকের চাকায় পিষ্ট হয়ে মা ও মেয়ে নিহতঃ কাশিনাথপুরে রোটারি ক্লাবের বৃত্তি প্রদান।। শিক্ষার আলো ছড়িয়ে দেওয়ার প্রত্যয়ে সুবিধাবঞ্চিত শিক্ষার্থীদের পাশে রোটারি ক্লাব অব ঢাকা নর্থ ইষ্ট

গাজীপুরে ভূমি সেবা ক্যাম্প উদ্বোধন করলেন জেলা প্রশাসক, ঘরে বসেই মিলবে আধুনিক সেবা

নিজস্ব প্রতিবেদক:
  • প্রকাশের সময় : বুধবার, ৮ এপ্রিল, ২০২৬
  • ২৪৩ বার পড়া হয়েছে

 

নিজস্ব প্রতিবেদক:

গাজীপুর মহানগরের বাসন এলাকায় ভূমি তথ্য সংগ্রহ ও সেবা ক্যাম্পের উদ্বোধন করা হয়েছে। মঙ্গলবার (৭ এপ্রিল ২০২৬) এ ক্যাম্পের আনুষ্ঠানিক উদ্বোধন করেন গাজীপুরের জেলা প্রশাসক ও বিজ্ঞ জেলা ম্যাজিস্ট্রেট মোঃ নূরুল করিম ভূঁইয়া।

উদ্বোধন অনুষ্ঠানে উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) মোঃ সোহেল রানা, অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট সালমা খাতুন, সহকারী কমিশনার (গোপনীয়) মোঃ আরিফ হোসাইন, বাসন ভূমি অফিসের ইউনিয়ন ভূমি সহকারী কর্মকর্তা মোঃ মাহ্ আলম এবং সি.এ. টু ডিসি মোঃ ইসমাইল হোসাইনসহ সংশ্লিষ্ট কর্মকর্তাবৃন্দ। এছাড়াও বাসন ভূমি অফিসের সকল কর্মকর্তা-কর্মচারী অনুষ্ঠানে অংশগ্রহণ করেন।

ভূমি মন্ত্রণালয়ের উদ্যোগে ভূমি ব্যবস্থাপনা অটোমেশন প্রকল্পের আওতায় এই সেবা ক্যাম্পের আয়োজন করা হয়েছে। এর মাধ্যমে ভূমি সংক্রান্ত সেবাগুলোকে আধুনিক ও সহজলভ্য করে সাধারণ মানুষের দোরগোড়ায় পৌঁছে দেওয়ার লক্ষ্য নির্ধারণ করা হয়েছে।

কর্মকর্তারা জানান, ৭ এপ্রিল থেকে ১১ এপ্রিল ২০২৬ পর্যন্ত প্রতিদিন সকাল ৯টা থেকে বিকেল ৫টা পর্যন্ত ক্যাম্পটি চলবে। এ সময়ে জাতিসংঘ উন্নয়ন কর্মসূচি (ইউএনডিপি) কর্তৃক নিয়োজিত তথ্য সংগ্রহকারীরা ভূমি অফিস প্রাঙ্গণে অবস্থান করে জনগণকে বিভিন্ন সেবা প্রদান করবেন।

ক্যাম্পে আগত হোল্ডিং মালিকদের সর্বশেষ ভূমি উন্নয়ন করের রশিদ, খতিয়ান/পর্চার কপি, জাতীয় পরিচয়পত্র এবং সচল মোবাইল নম্বর নিয়ে উপস্থিত থাকার আহ্বান জানানো হয়েছে। এসব তথ্য হালনাগাদ করে ভূমি সেবাকে আরও সহজ, দ্রুত ও স্বচ্ছ করার উদ্যোগ নেওয়া হয়েছে বলে সংশ্লিষ্টরা জানিয়েছেন।

উদ্বোধনী অনুষ্ঠানে বক্তারা বলেন, ভূমি ব্যবস্থাপনায় ডিজিটালাইজেশন কার্যক্রম বাস্তবায়নের ফলে ভোগান্তি কমবে এবং সেবা গ্রহণে স্বচ্ছতা ও জবাবদিহিতা বৃদ্ধি পাবে।

এ বিভাগের আরো সংবাদ
©2020 All rights reserved
Design by: POPULAR HOST BD
themesba-lates1749691102