
জাহিদুর রহমান বকুল:
গাজীপুর প্রেসক্লাবের কার্যনির্বাহী পরিষদ নির্বাচন ২০২৬-২৭ ঘিরে সাংবাদিকদের মধ্যে উৎসাহ-উদ্দীপনা তৈরি হয়েছে। আগামী ২৯ অক্টোবর অনুষ্ঠিত হতে যাচ্ছে বহুল আলোচিত এ নির্বাচন। নির্বাচনে মোট ভোটার ১০০ জন এবং বিভিন্ন পদে প্রতিদ্বন্দ্বিতা করছেন ৪৪ জন প্রার্থী। প্রেসক্লাবের প্রকাশিত বৈধ মনোনয়নপত্রের তালিকায় সভাপতি পদ থেকে শুরু করে সাধারণ সম্পাদকসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ পদে প্রতিদ্বন্দ্বী প্রার্থীদের নাম ও পদবি উল্লেখ করা হয়েছে।
সভাপতি পদে প্রতিদ্বন্দ্বিতা করছেন চ্যানেল ওয়ানের গাজীপুর স্টাফ রিপোর্টার মো. ইকবাল আহমেদ সরকার এবং দৈনিক দিনকালের গাজীপুর স্টাফ রিপোর্টার মো. দেলোয়ার হোসেন। নির্বাচনে সভাপতি পদে দুই প্রার্থীর প্রতিদ্বন্দ্বিতা বিশেষ গুরুত্ব পাচ্ছে।
প্রকাশিত তালিকা অনুযায়ী, সিনিয়র সহ-সভাপতি, সহ-সভাপতি, সাধারণ সম্পাদক, যুগ্ম সম্পাদক, সাংগঠনিক সম্পাদক, কোষাধ্যক্ষ, প্রচার ও প্রকাশনা সম্পাদক, দপ্তর সম্পাদক, ক্রীড়া-সাংস্কৃতিক ও কল্যাণ সম্পাদক এবং নির্বাহী সদস্য পদে প্রার্থীরা প্রতিদ্বন্দ্বিতা করছেন।
পদভিত্তিক প্রার্থীদের পূর্ণাঙ্গ তালিকা:
সভাপতি পদে (২ জন)
১. মো. ইকবাল আহমেদ সরকার
২. মো. দেলোয়ার হোসেন।
সিনিয়র সহ-সভাপতি পদে (২ জন)
১. অধ্যাপক আবুল হোসেন চৌধুরী
২. মো. রুহুল আমিন সজীব।
সহ-সভাপতি পদে (৩ জন)
১. মো. জানে-এ-আলম
২. মো. দেলোয়ার হোসেন
৩. মীর মো. ফারুক।
সাধারণ সম্পাদক পদে (৪ জন)
১. মো. আলমগীর হোসেন
২. মো. আমিনুল ইসলাম
৩. মো. নজরুল ইসলাম আজহার,
৪. মো. রেজাউল বারী বাবুল।
যুগ্ম সম্পাদক পদে (৩ জন)
১. মো. আজহারুল হক
২. মো. আবিদ হোসেন বুলবুল
৩. মোহাম্মদ হাসমত আলী।
সাংগঠনিক সম্পাদক পদে (৫ জন)
১. আব্দুল মালেক মিয়া
২. মো. জহিরুল ইসলাম,
৩. মাহবুবুল আলম,
৪. মো. মজিবুর রহমান কাঞ্চন,
৫. মো. রেজাউল করিম।
কোষাধ্যক্ষ পদে (২ জন)
১. মো. গোলাম রসুল দিনার
২. মো. মিল্টন খন্দকার।
প্রচার ও প্রকাশনা সম্পাদক পদে (৩ জন)
১. আব্দুল গাফফার
২. মো. খোরশেদ আলম,
৩. মোহাম্মদ মাসুদ রানা।
দপ্তর সম্পাদক পদে (৩ জন)
১. মো. আলতাফ হোসেন
২. হাসিব খান
৩. মো. হাফিজুর রহমান।
ক্রীড়া, সাংস্কৃতিক ও কল্যাণ সম্পাদক পদে (৩ জন)
১. নাশিদ আহমেদ তুষার।
২. মো. নুরুল ইসলাম সবুজ
৩. মোহাম্মদ রেজাউল করিম মোল্লা।
নির্বাহী সদস্য পদে (১৪ জন)
১. মো. আল আমীন
২. মোহাম্মদ আব্দুল লতিফ সিদ্দিকী
৩. মো. কামাল হোসেন বাবুল
৪. মো. খায়রুল ইসলাম
৫. মো. জাহাঙ্গীর আলম
৬. জিয়াউদ্দিন আহমদ
৭. দীল আফরোজ
৮. মোহাম্মদ মনজুরুল হক গাজী
৯. মো. মনিরুজ্জামান
১০. মোস্তাফিজুর রহমান টিটু
১১. মো. মনির হোসেন সরকার
১২. শাহ সামছুল হক রিপন
১৩. এস এম হাবিবুর রহমান হাবিব
১৪. হাফিজুর রহমান।
গাজীপুর প্রেসক্লাবের কার্যনির্বাহী পরিষদ নির্বাচনকে কেন্দ্র করে সভাপতি ও সাধারণ সম্পাদকসহ বিভিন্ন পদে প্রতিদ্বন্দ্বী প্রার্থীরা ভোটারদের সমর্থন পাওয়ার প্রত্যাশা করছেন। ১০০ জন ভোটারের ভোটে নির্বাচিত হবেন আগামী ২০২৬-২৭ মেয়াদের কার্যনির্বাহী পরিষদের প্রতিনিধিরা।
তবে আজ সোমবার ১২ অক্টোবর প্রার্থীতা প্রত্যাহারের সময় নির্ধারণ রয়েছে নির্বাচন কমিশন কর্তৃক।
আগামী ২৯ অক্টোবরের নির্বাচনে ভোটাররা কাদের নির্বাচিত করেন, তা জানতে এখন অপেক্ষা করছেন প্রার্থী ও সাংবাদিক সমাজের সদস্যরা। নির্বাচনকে ঘিরে প্রেসক্লাবের সদস্যদের মধ্যে গণতান্ত্রিক চর্চা, পারস্পরিক সৌহার্দ্য এবং সাংবাদিকদের পেশাগত ঐক্য আরও সুদৃঢ় হওয়ার প্রত্যাশা রয়েছে।