বৃহস্পতিবার, ০১ অক্টোবর ২০২৬, ০৫:২৯ পূর্বাহ্ন
শিরোনাম :
গাজীপুরে প্রিজন ভ্যানের চাপায় বৃদ্ধার মৃত্যু ঢাকার আদালত থেকে ফেরার পথে ‘পিচ্চি রাজা’ পলাতক, ৫ পুলিশ সদস্য সাময়িক বরখাস্ত রাজশাহী জেলার গোদাগাড়ী সার্কেলের সহকারি পুলিশ সুপার (এএসপি)-র বিরুদ্ধে একটি মহল কর্তৃক ভিত্তিহীন ও উদ্দেশ্যপ্রণোদিত মিথ্যা অপপ্রচারে প্রতিবাদ জানিয়েছেন  মাদক নিয়ন্ত্রণে সীমান্তের জনগণেরসহযোগিতা প্রয়োজন সমাজকল্যাণমন্ত্রী কাপাসিয়া মডেল স্কুল অ্যান্ড কলেজে মেধা ও সৃজনশীলতা উৎসব অনুষ্ঠিত জমি সংক্রান্ত বিরোধের জেরে অবসরপ্রাপ্ত সার্জেন্টকে হত্যাচেষ্টার অভিযোগ বিরামপুরে রক্ষণাবেক্ষনের অভাবে ধ্বংসের দিকে জমিদারবাড়ি গাজীপুর কৃষি বিশ্ববিদ্যালয়ে শিশুদের পরিবেশ দূষণের প্রভাব নিয়ে পলিসি ডায়ালগ দেশনেত্রী মরহুমা বেগম খালেদা জিয়া স্মৃতি গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট উপলক্ষে সামগ্রী বিতরন লায়ন্স ক্লাব অব ঢাকা সাভারের উদ্যোগে ২৬ জনের বিনামূল্যে ছানি অপারেশন সম্পূর্ণ

গাজীপুরে প্রিজন ভ্যানের চাপায় বৃদ্ধার মৃত্যু

গাজীপুর প্রতিনিধি:
  • প্রকাশের সময় : বুধবার, ৩০ সেপ্টেম্বর, ২০২৬
  • ৬৬ বার পড়া হয়েছে

 

গাজীপুর প্রতিনিধি:

গাজীপুর মহানগরীর রাজবাড়ী রোডে প্রিজন ভ্যানের চাপায় গৌরী রানী (৬৫) নামে এক বৃদ্ধা নিহত হয়েছেন।

বুধবার (৩০ সেপ্টেম্বর) সকাল সাড়ে ৮টার দিকে রাজবাড়ী রোডের রেলক্রসিং এলাকার কাজী মার্কেটের সামনে এ দুর্ঘটনা ঘটে।
প্রত্যক্ষদর্শীরা জানান, সকালে সড়ক পার হওয়ার সময় গৌরী রানীকে একটি প্রিজন ভ্যান চাপা দেয়। গুরুতর আহত অবস্থায় তাকে উদ্ধার করে গাজীপুর শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
প্রত্যক্ষদর্শীদের দাবি, প্রিজন ভ্যানটি আসামি নিয়ে গাজীপুর আদালতের দিকে যাচ্ছিল। দুর্ঘটনার পর ভ্যানটি ঘটনাস্থল থেকে চলে যায়।
পুলিশ জানিয়েছে, ঘটনার সঙ্গে জড়িত গাড়িটি শনাক্তের চেষ্টা চলছে। দুর্ঘটনার একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে। ভিডিও ও অন্যান্য তথ্য যাচাই করে গাড়িটি শনাক্তের চেষ্টা করা হচ্ছে।

 

ভিডিও লিংক:

https://www.facebook.com/reel/1595258809047353/?mibextid=Nif5oz

এ বিভাগের আরো সংবাদ
©2020 All rights reserved
Design by: POPULAR HOST BD
themesba-lates1749691102