মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬, ০৭:৫১ অপরাহ্ন
শিরোনাম :
গাজীপুর কৃষি বিশ্ববিদ্যালয়ে শিশুদের পরিবেশ দূষণের প্রভাব নিয়ে পলিসি ডায়ালগ দেশনেত্রী মরহুমা বেগম খালেদা জিয়া স্মৃতি গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট উপলক্ষে সামগ্রী বিতরন লায়ন্স ক্লাব অব ঢাকা সাভারের উদ্যোগে ২৬ জনের বিনামূল্যে ছানি অপারেশন সম্পূর্ণ রাজশাহী জেলা পুলিশের বিশেষ কল্যাণ সভা অনুষ্ঠিত তানোরে ৭০ পিস ইয়াবাসহ আটক ১ বিরামপুরে কিশোরকণ্ঠ মেধাবৃত্তি পরীক্ষা–২০২৬ এর শুভ উদ্বোধন ৮ কেজি গাঁজাসহ দুইজনকে আটক করেছে কাশিমপুর থানা পুলিশ মাদক বিক্রিতে রাজি না হওয়ায় মিথ্যা মামলা দিয়ে হয়রানির অভিযোগে সংবাদ সম্মেলন গাজীপুর খাদ্য অধিদপ্তরে নিরাপত্তা প্রহরীর বিরুদ্ধে ঘুষ ও অনিয়মের অভিযোগে প্রকাশিত সংবাদের প্রতিবাদ বিরামপুর সহ পাচ উপজেলা স্কুল ফিডিংয়ের আওতায় ৬৫ হাজার শিক্ষার্থী

গাজীপুর কৃষি বিশ্ববিদ্যালয়ে শিশুদের পরিবেশ দূষণের প্রভাব নিয়ে পলিসি ডায়ালগ

গাজীপুর প্রতিনিধি:
  • প্রকাশের সময় : মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর, ২০২৬
  • ২০ বার পড়া হয়েছে

 

গাজীপুর প্রতিনিধি:
গাজীপুর কৃষি বিশ্ববিদ্যালয়ে “শিশুদের ওপর পরিবেশ দূষণের প্রভাব মোকাবিলা” শীর্ষক এক পলিসি ডায়ালগ ও সেমিনার অনুষ্ঠিত হয়েছে। ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশ ও গাজীপুর কৃষি বিশ্ববিদ্যালয়ের যৌথ উদ্যোগে সোমবার ২১ সেপ্টেম্বর ক্যাম্পাসের ওল্ড অডিটোরিয়ামে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গাজীপুর কৃষি বিশ্ববিদ্যালয়ের ভাইস চ্যান্সেলর প্রফেসর ড. জিকেএম মুস্তাফিজুর রহমান। এতে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন গাজীপুরের জেলা প্রশাসক মোঃ নুরুল করিম ভূঁইয়া
গাজীপুর সিটি কর্পোরেশনের সিইও তানজিলা খানম।
অনুষ্ঠানে মূলপ্রবন্ধ (কী-নোট) উপস্থাপন করেন বিশ্ববিদ্যালয়ের মৃত্তিকা বিজ্ঞান বিভাগের প্রফেসর ড. মোহাম্মদ সাইফুল আলম। মূলপ্রবন্ধে শিশুদের সুস্থ বিকাশ ও স্বাস্থ্য সুরক্ষায় পরিবেশ দূষণ রোধের গুরুত্ব তুলে ধরা হয়।
পরবর্তীতে আয়োজিত প্যানেল আলোচনায় অংশ নেন বিশ্ববিদ্যালয়ের এগ্রোফরেস্ট্রি এন্ড এনভায়রনমেন্ট বিভাগের ডিন প্রফেসর ড. মো. আবিয়ার রহমান, পরিবেশ বিজ্ঞান বিভাগের প্রধান প্রফেসর ড. মো. মনজুরুল হক, গবেষণা পরিচালক প্রফেসর ড. মো. মশিউল ইসলাম, গাজীপুর সিটি কর্পোরেশনের সচিব মো. ফিরোজ আল মামুন এবং ইয়ুথ ফোরামের প্রতিনিধি জিসান সিকদার আমান।
মুক্ত আলোচনা পর্বে উপস্থিত অংশগ্রহণকারীরা পরিবেশ দূষণ মোকাবিলায় স্থানীয় ও জাতীয় পর্যায়ে সচেতনতা সৃষ্টি এবং নীতি নির্ধারণের ওপর জোর দেন। অনুষ্ঠান শেষে ধন্যবাদ জ্ঞাপন করেন ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশের সিনিয়র ম্যানেজার জোয়ান্না ডি রোজারিও ।

এ বিভাগের আরো সংবাদ
©2020 All rights reserved
Design by: POPULAR HOST BD
themesba-lates1749691102