
মো. আসাদ মিয়ার বক্তব্য, সম্প্রতি ডিবিবি নিউজ, এশিয়া বার্তা ও সামাজিক যোগাযোগমাধ্যমে “গাজীপুর খাদ্য অধিদপ্তরে নিরাপত্তা প্রহরীর বিরুদ্ধে ঘুষ ও অনিয়মের অভিযোগ” শিরোনামে প্রকাশিত সংবাদে আমাকে জড়িয়ে ঘুষ গ্রহণ, ফাইল আটকে রাখা, অর্থের বিনিময়ে কাজ দ্রুত সম্পন্ন করা এবং প্রশাসনিক কাজে প্রভাব বিস্তারের যে অভিযোগ করা হয়েছে, তা সম্পূর্ণ মিথ্যা, ভিত্তিহীন ও উদ্দেশ্যপ্রণোদিত।
আমি সরকারি দায়িত্বের অংশ হিসেবে কর্তৃপক্ষের নির্দেশনা অনুযায়ী কাজ করে আসছি। ঘুষ গ্রহণ কিংবা অর্থের বিনিময়ে কোনো ফাইল আটকে রাখা বা দ্রুত কাজ করে দেওয়ার সঙ্গে আমার কোনো সম্পৃক্ততা নেই। একইভাবে আমার দায়িত্বের বাইরে গিয়ে প্রশাসনিক কাজে প্রভাব বিস্তারের অভিযোগও সত্য নয়।
দুঃখজনক বিষয় হলো, সংবাদ প্রকাশের আগে আমার বক্তব্য যথাযথভাবে নেওয়া হয়নি। ফলে একপাক্ষিক অভিযোগের ভিত্তিতে প্রকাশিত সংবাদে আমার দীর্ঘদিনের পেশাগত ও সামাজিক সুনাম ক্ষুণ্ন হয়েছে। প্রকাশিত সংবাদের কারণে আমি ও আমার পরিবারও বিব্রতকর পরিস্থিতির মুখোমুখি হয়েছি। সামাজিক ভাবে হেয় প্রতিপন্ন হয়েছি।
আমি সংশ্লিষ্ট সংবাদমাধ্যমের প্রতি অনুরোধ জানাচ্ছি, প্রকাশিত সংবাদের তথ্য ও অভিযোগগুলো পুনরায় যাচাই করে অসত্য বা বিভ্রান্তিকর তথ্য থাকলে তা পরিবর্তন ও সংশোধন করে সঠিক তথ্য প্রকাশ করা হোক। একই সঙ্গে ভবিষ্যতে কোনো সংবাদ প্রকাশের আগে সংশ্লিষ্ট ব্যক্তির বক্তব্য গ্রহণ ও তথ্য-প্রমাণ যথাযথভাবে যাচাই করার আহ্বান জানাচ্ছি।
মো. আসাদ মিয়া
নিরাপত্তা প্রহরী
গাজীপুর জেলা খাদ্য অধিদপ্তর, গাজীপুর