সোমবার, ০৭ সেপ্টেম্বর ২০২৬, ০৮:০১ অপরাহ্ন
শিরোনাম :
কাশিনাথপুরে রোটারি ক্লাবের বৃত্তি প্রদান।। শিক্ষার আলো ছড়িয়ে দেওয়ার প্রত্যয়ে সুবিধাবঞ্চিত শিক্ষার্থীদের পাশে রোটারি ক্লাব অব ঢাকা নর্থ ইষ্ট গাজীপুরে বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকীর আলোচনা ঐক্যবদ্ধ থেকে নতুন বাংলাদেশ গড়ার আহ্বান পুনর্বাসনের দাবিতে টঙ্গীতে বস্তিবাসীর মহাসড়ক অবরোধ শ্রীপুরের রাজাবাড়িতে শ্রীকৃষ্ণের জন্মাষ্টমী উদযাপন টঙ্গীতে ASHA প্রকল্পের উদ্বোধনী কর্মশালা টঙ্গীতে গুঁড়িয়ে দেওয়া হলো মাদকের হটস্পট হাজির মাজার বস্তি কাপাসিয়ার চাঁদপুর ইউনিয়নে চেয়ারম্যান পদ প্রার্থী সাইফুল ইসলাম ভূইয়া বিশ্ব বিরামপুরে কাভার্ড ভ্যানের ধাক্কায় এক শ্রমিক নিহত পবিত্র ঈদে মিলাদুন্নবী সাঃ উপলক্ষে টঙ্গীতে দাওয়াতে ইসলামী বাংলাদেশের স্বাগত জুলুস গাজীপুরে ৩০ লাখ টাকা আত্মসাতের অভিযোগে এমদাদুল হকের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা, ধরিয়ে দিলে ৫০ হাজার টাকা পুরস্কার ঘোষণা

গাজীপুরে বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকীর আলোচনা ঐক্যবদ্ধ থেকে নতুন বাংলাদেশ গড়ার আহ্বান

গাজীপুর প্রতিনিধি:
  • প্রকাশের সময় : শুক্রবার, ৪ সেপ্টেম্বর, ২০২৬
  • ২৮ বার পড়া হয়েছে

 

গাজীপুর প্রতিনিধি:

বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে গাজীপুরে এক বর্ণাঢ্য আলোচনা সভা হয়েছে। গতকাল শুক্রবার বিকেলে মহানগরীর বঙ্গতাজ অডিটোরিয়ামে জেলা বিএনপি এই সভার আয়োজন করে।

গাজীপুর জেলা বিএনপির আহ্বায়ক ফজলুল হক মিলন এমপির সভাপতিত্বে এবং সদস্য সচিব ও গাজীপুর জেলা পরিষদের প্রশাসক ড.চৌধুরী ইশরাক আহমেদ সিদ্দিকীর সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে রেলপথ এবং সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগের প্রতিমন্ত্রী হাবিবুর রশিদ, এমপি বলেছেন,
ঐতিহাসিক ছাত্র-জনতার অভ্যুত্থান-পরবর্তী গত ফেব্রুয়ারির নির্বাচনে বাংলাদেশ এক গণতান্ত্রিক ও নির্বাচিত সরকার লাভ করেছে। সর্বস্তরে আইনের শাসন, ন্যায়বিচার, মানবিক মর্যাদা এবং গণতান্ত্রিক মূল্যবোধ প্রতিষ্ঠায় বিএনপি সর্বদা নিবেদিত। এই লক্ষ্য বাস্তবায়নে আমাদের প্রিয় প্রধানমন্ত্রী তারেক রহমান নিরলস কাজ করে যাচ্ছেন। তাঁর দূরদর্শী নেতৃত্বে আমরা একটি গণতান্ত্রিক, সমৃদ্ধ ও মানবিক বাংলাদেশ গড়ে তুলতে চাই।

তিনি শহীদদের ত্যাগ স্মরণ করে বলেন, আমাদের সহযোদ্ধাদের রক্ত ও অগণিত প্রাণের বিনিময়ে আজকের এই মুক্ত পরিবেশ অর্জিত হয়েছে। স্বৈরাচারবিরোধী আন্দোলন ও ভোটাধিকার পুনরুদ্ধারের সংগ্রামে বিএনপি কখনো আপোষ করেনি। শহীদদের রক্তের প্রতি দায়বদ্ধ থেকে আমাদের এমনভাবে কাজ করতে হবে, যেন নিজেদের আচরণে কোনোভাবেই স্বৈরাচারী বা জুলুমের পুনরাবৃত্তি না ঘটে।

গাজীপুরকে চাঁদাবাজ, মাদক ও সন্ত্রাসমুক্ত করার অঙ্গীকার ব্যক্ত করে তিনি আরো বলেন, বিগত ফ্যাসিবাদী সরকার নির্যাতন-নিপীড়নের শাসন চালিয়েছিল। কিন্তু আমরা গাজীপুরকে এমন একটি আদর্শ জেলা হিসেবে গড়ে তুলতে চাই, যেখানে কোনো বৈষম্য, সন্ত্রাস বা চাঁদাবাজি থাকবে না। ষড়যন্ত্রকারীদের যেকোনো চক্রান্ত নস্যাৎ করতে গাজীপুর জেলা বিএনপিকে কাঁধে কাঁধ মিলিয়ে ঐক্যবদ্ধ থাকতে হবে।

আলোচনা সভার প্রধান বক্তা বিএনপির ঢাকা বিভাগীয় সাংগঠনিক সম্পাদক কাজী ছাইয়েদুল আলম বাবুল ব্যক্তিস্বার্থে দলে সুযোগসন্ধানীদের ভেড়ানোর বিষয়ে কড়া হুঁশিয়ারি উচ্চারণ করে বলেন, “বিএনপি মূলধারার জনগণের দল, আর জনগণই এর প্রধান শক্তি। স্বৈরাচারী শাসন আমলে সীমাহীন অত্যাচার সহ্য করেও নেতাকর্মীরা রাজপথে ঐক্যবদ্ধ ছিল। বর্তমানে কোনো ভাড়াটিয়া বা সুবিধাবাদীর বিএনপির পতাকাতলে প্রয়োজন নেই।”

এছাড়াও বিশেষ অতিথির বক্তব্য রাখেন হুমায়ুন কবির খান, ডা. রফিকুল ইসলাম বাচ্চু এমপি, মজিবুর রহমান এমপি, ওমর ফারুক সাফিন এবং শাহ রিয়াজুল হান্নান প্রমুখ।

অনুষ্ঠানে বক্তারা তারেক রহমানের “সবার আগে বাংলাদেশ” দর্শনে উদ্বুদ্ধ হয়ে একটি শোষণমুক্ত ও সমৃদ্ধ দেশ গড়ার দৃঢ় অঙ্গীকার ব্যক্ত করেন।

এ বিভাগের আরো সংবাদ
©2020 All rights reserved
Design by: POPULAR HOST BD
themesba-lates1749691102