মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬, ০৭:১৪ অপরাহ্ন
শিরোনাম :
দেশনেত্রী মরহুমা বেগম খালেদা জিয়া স্মৃতি গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট উপলক্ষে সামগ্রী বিতরন লায়ন্স ক্লাব অব ঢাকা সাভারের উদ্যোগে ২৬ জনের বিনামূল্যে ছানি অপারেশন সম্পূর্ণ রাজশাহী জেলা পুলিশের বিশেষ কল্যাণ সভা অনুষ্ঠিত তানোরে ৭০ পিস ইয়াবাসহ আটক ১ বিরামপুরে কিশোরকণ্ঠ মেধাবৃত্তি পরীক্ষা–২০২৬ এর শুভ উদ্বোধন ৮ কেজি গাঁজাসহ দুইজনকে আটক করেছে কাশিমপুর থানা পুলিশ মাদক বিক্রিতে রাজি না হওয়ায় মিথ্যা মামলা দিয়ে হয়রানির অভিযোগে সংবাদ সম্মেলন গাজীপুর খাদ্য অধিদপ্তরে নিরাপত্তা প্রহরীর বিরুদ্ধে ঘুষ ও অনিয়মের অভিযোগে প্রকাশিত সংবাদের প্রতিবাদ বিরামপুর সহ পাচ উপজেলা স্কুল ফিডিংয়ের আওতায় ৬৫ হাজার শিক্ষার্থী বিরামপুরে ট্রাকের চাকায় পিষ্ট হয়ে মা ও মেয়ে নিহতঃ

কাপাসিয়ার চাঁদপুর ইউনিয়নে চেয়ারম্যান পদ প্রার্থী সাইফুল ইসলাম ভূইয়া বিশ্ব

গাজীপুর প্রতিনিধি:
  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ২৭ আগস্ট, ২০২৬
  • ১০২ বার পড়া হয়েছে

 

গাজীপুর প্রতিনিধি:

গাজীপুর মহানগর ও কাপাসিয়ার স্থানীয় রাজনীতিতে দীর্ঘদিন ধরে সক্রিয় মোঃ সাইফুল ইসলাম ভূইয়া (বিশ্ব)। তিনি বর্তমানে গাজীপুর মহানগর যুবদলের সদস্য এবং সদর মেট্রো থানা যুবদলের যুগ্ম আহ্বায়ক হিসেবে রাজনৈতিক কর্মকাণ্ডে যুক্ত রয়েছেন। একই সঙ্গে তিনি গাজীপুরের কাপাসিয়া উপজেলার ১০ নম্বর চাঁদপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান পদে প্রার্থী হওয়ার প্রত্যাশা ব্যক্ত করেছেন।

সাইফুল ইসলাম ভূইয়ার জন্ম ১৯৭২ সালের ১১ এপ্রিল গাজীপুরের কাপাসিয়া উপজেলার চাঁদপুর ইউনিয়নের বড়ছিট গ্রামে। তাঁর পিতা মোঃ ছোলাইমান ভূইয়া এবং মাতা মোসাঃ আনোয়ারা বেগম। তিনি বিবাহিত। তাঁর স্ত্রীর নাম মোসাঃ ফাতেমা বেগম।
বর্তমানে তিনি গাজীপুর সিটি করপোরেশনের ২৬ নম্বর ওয়ার্ডের পূর্ব বিলাশপুর এলাকায় বসবাস করছেন। পাশাপাশি নিজের জন্মস্থান কাপাসিয়ার চাঁদপুর ইউনিয়নের সঙ্গে তাঁর রাজনৈতিক ও সামাজিক যোগাযোগ রয়েছে।
ছাত্রজীবনে কাজী আজিম উদ্দিন কলেজের ছাত্রনেতা হিসেবে রাজনীতিতে যুক্ত হন সাইফুল ইসলাম ভূইয়া। পরে গাজীপুর জেলা যুবদলের যুগ্ম সাধারণ সম্পাদক এবং গাজীপুর মহানগর যুবদলের মৎস্য ও পশুবিষয়ক সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করেন। বর্তমানে মহানগর যুবদলের সদস্য ও সদর মেট্রো থানা যুবদলের যুগ্ম আহ্বায়ক হিসেবে দায়িত্ব পালন করছেন তিনি।
রাজনৈতিক কর্মকাণ্ডের পাশাপাশি সামাজিক কার্যক্রমেও যুক্ত রয়েছেন সাইফুল ইসলাম ভূইয়া। তিনি পূর্ব বিলাশপুর জামে মসজিদ পরিচালনা কমিটির সভাপতি হিসেবে দায়িত্ব পালন করছেন।

সাইফুল ইসলাম ভূইয়ার বিরুদ্ধে বিভিন্ন সময়ে একাধিক রাজনৈতিক মামলা হয়েছে। এর মধ্যে জয়দেবপুর থানায় ২০১৩, ২০১৪ ও ২০১৫ সালের একাধিক মামলা, সদর থানায় ২০১৮ সালের একটি মামলা, বিশেষ ট্রাইব্যুনালে ২০১৮ থেকে ২০২০ সালের কয়েকটি মামলা এবং ২০১৯ সালে ঢাকা রেলওয়ে থানায় একটি মামলা রয়েছে। এসব মামলার মধ্যে একটি মামলায় দণ্ডবিধির ৩০২, ২০১ ও ৩৪ ধারার উল্লেখ রয়েছে।
এ ছাড়া ১৯৯৬ সালে তাঁর ব্যবসাপ্রতিষ্ঠানে থাকা প্রায় ২০০টি রিকশা আগুনে পুড়িয়ে দেওয়ার অভিযোগও রয়েছে। এ ঘটনায় চারটি রাজনৈতিক মামলা হয়েছিল বলে দাবি করেছেন তিনি।
২০১৭ সালে রাজনৈতিক বিরোধের জেরে হত্যার উদ্দেশ্যে হামলার শিকার হয়ে গুরুতর আহত হওয়ার কথাও জানিয়েছেন সাইফুল ইসলাম ভূইয়া। তাঁর দাবি, ওই ঘটনায় তাঁকে হাসপাতালে ভর্তি করা হয় এবং তিন দিন লাইফ সাপোর্টে থাকতে হয়েছিল।
রাজনৈতিক জীবনে বিভিন্ন পর্যায়ে সাংগঠনিক দায়িত্ব পালন করা সাইফুল ইসলাম ভূইয়া ভবিষ্যতে গাজীপুর মহানগর বিএনপির সাংগঠনিক সম্পাদক অথবা গাজীপুর জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক পদে দায়িত্ব পালনের আগ্রহ প্রকাশ করেছেন। একই সঙ্গে নিজের জন্মস্থান কাপাসিয়ার ১০ নম্বর চাঁদপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান পদে প্রার্থী হওয়ার প্রস্তুতির কথাও জানিয়েছেন।
স্থানীয় পর্যায়ে রাজনৈতিক ও সামাজিক কর্মকাণ্ডের পাশাপাশি নিজ জন্মস্থান চাঁদপুর ইউনিয়নের মানুষের সঙ্গে সম্পৃক্ততা আরও বাড়ানোর মাধ্যমে ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে প্রতিদ্বন্দ্বিতা করার লক্ষ্য রয়েছে তাঁর। তিনি এলাকাবাসীর নিকট দোয়া চেয়েছেন।

এ বিভাগের আরো সংবাদ
©2020 All rights reserved
Design by: POPULAR HOST BD
themesba-lates1749691102